সংগৃহিত
আন্তর্জাতিক

কঙ্গো থেকে শান্তিরক্ষী সরানোর ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) থেকে শান্তিরক্ষা মিশন গুটিয়ে নিচ্ছে জাতিসংঘ। ২০২৪ সালের শেষ দিকে শান্তিরক্ষা মিশনের সব সদস্য দেশটি ছেড়ে যাবে। মিশন প্রধান বিন্টো কেইতা গতকাল শনিবার এ ঘোষণা দিয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনটি মনুস্কো নামে পরিচিত।

জাতিসংঘের এই মিশনের প্রধান বিন্টো কেইতা শনিবার কঙ্গোলিজ রাজধানী কিনশাসায় এক মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, ‘গত ২৫ বছরের উপস্থিতির পরে মনুস্কো নিশ্চিতভাবেই ২০২৪ সালের শেষের দিকে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো ত্যাগ করবে।’

সম্প্রতি নির্বাচন হয় কঙ্গোয়। বিতর্কিত এ ভোটে পুনঃনির্বাচিত হয় কঙ্গোলিজ সরকার। পরে সরকারের পক্ষ থেকে জাতিসংঘের মিশনকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়। এরপরই মনুস্কোর পক্ষ থেকে কঙ্গো ছেড়ে যাওয়ার ঘোষণাটি এলো।

অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ), এম২৩-সহ অসংখ্য সশস্ত্র গোষ্ঠী দেশটির উত্তর কিভু, দক্ষিণ কিভু এবং ইতুরি প্রদেশের মতো অশান্ত পূর্বাঞ্চলে সক্রিয় রয়েছে। এসব অঞ্চলে বেসামরিক মানুষ ব্যাপক সহিংসতা এবং বাস্তুচ্যুতির সম্মুখীনও হয়েছে। সশস্ত্র এসব গোষ্ঠীর বিরুদ্ধে ২০ বছরের বেশি সময় ধরে লড়াই করে আসছিল জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সেনাদল।

মোট তিন ধাপে সেনা প্রত্যাহার করা হবে। কেইতা জানিয়েছেন, প্রথম পর্যায়ে এপ্রিলের শেষ নাগাদ জাতিসংঘের প্রায় দুই হাজার সৈন্য দক্ষিণ কিভু ছেড়ে যাবে। এতে করে বর্তমানে ১৩ হাজার ৫০০ জনের শক্তিশালী মনুস্কো বাহিনীর সৈন্য সংখ্যা কমে ১১ হাজার ৫০০ জনে নেমে আসবে। দক্ষিণ কিভুতে জাতিসংঘের ১৪টি ঘাঁটি কঙ্গোর নিরাপত্তা বাহিনী দখলে নেবে। এরপর উত্তর কিভু এবং ইতুরি প্রদেশ থেকেও মনুস্কো বাহিনী চলে যাবে।’

কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ লুতুন্ডুলা রাজধানী কিনশাসায় এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন, জাতিসংঘের অবশিষ্ট বাহিনী আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দেশ থেকে বেরিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মনুস্কো প্রত্যাহারের অর্থ এটা নয় যে, আমরা আমাদের দেশের স্বার্থে যে লড়াইয়ে নেমেছি তা শেষ হয়ে যাবে। বরং আমাদের সংগ্রাম চলবেই।’

২০১০ সাল থেকে ডিআর কঙ্গোতে নিরাপত্তাহীনতা প্রশমিত করতে সাহায্য করার জন্য মনুস্কো কাজ শুরু করলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপস্থিতি ক্রমশ অজনপ্রিয় হয়ে উঠেছিল। ২০২২ সাল থেকে মনুস্কো মিশন দেশটির নাগরিকদের প্রতিবাদের সম্মুখীন হয়ে আসছে। বিক্ষোভকারীদের অভিযোগ, শান্তিরক্ষীরা বহু বছরের মিলিশিয়া সহিংসতার বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

কঙ্গোলিজ সরকার পূর্ব আফ্রিকান একটি আঞ্চলিক বাহিনীকেও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মতো একই কারণে দেশটি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য গত বছর ওই বাহিনীকে মোতায়ন করা হয়েছিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা