সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বোমা হামলায় দেশটির পাঁচ সৈন্য নিহত হয়েছে। সেখানে জঙ্গিদের সাথে সংঘর্ষের পর তাদের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালালে তারা প্রাণ হারায়। রোববার সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, শনিবার গোলযোগপূর্ণ এ প্রদেশের কেচ জেলায় এ হামলার ঘটনা ঘটে। সেখানে সামরিক বাহিনী কয়েক দশক ধরে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে আসছে।

সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। সেখানে সামরিক বাহিনী ও জঙ্গিদের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের পর এ বোমা হামলার চালানো হয়।

বিবৃতিতে আরো বলা হয়, সেখানে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলাকালে এ পাঁচ সাহসী সৈনিক বীরত্বের সাথে লড়াই করে তাদের জীবন উৎসর্গ করে শাহদাত (শহীদ) বরণ করেন। এতে বলা হয়, সংঘর্ষে তিন জঙ্গিও নিহত হয়েছে।

এখন পর্যন্ত কেউ শনিবারের এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা বছরের পর বছর ধরে এ অঞ্চলে সন্ত্রাসী কর্মকা- চালিয়ে আসছে।

এরআগেও চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি) প্রকল্প অবকাঠামোসহ অনেক হামলার ক্ষেত্রে দেখা গেছে বেলুচ বিচ্ছিন্নবাদীরা সেসব হামলার দায় স্বীকার করে। এ করিডোর অঞ্চলে সহিংসতা প্রতিরোধে পাকিস্তানের হাজার হাজার সৈন্য মোতায়েন রয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা