সংগৃহিত
আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট

তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করেনা যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের নির্বাচনে জয় পেয়েছেন চীনবিরোধী নেতা ও বর্তমান ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক প্রোগ্রোসিভ পার্টির প্রার্থী উইলিয়াম লাই। এ নিয়ে তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হলেন উইলিয়াম লাই। তার জয়ের পর তাইওয়ান স্বাধীনতা পাওয়ার চেষ্টা চালাতে পারে এমন শঙ্কা দেখা দিয়েছে।

এদিকে এর প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তাইওয়ানের স্বাধীনতাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না।

রয়টার্সের খবরে বলা হয়েছে, শনিবার তাইওয়ানের নির্বাচনের ফল প্রকাশের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জো বাইডেন বলেছেন, ‘আমরা স্বাধীনতাকে সমর্থন জানাই না।’ যদিও তাইওয়ানের নির্বাচন শুরুর কয়েক ঘণ্টা আগে ওয়াশিংটন সতর্ক বলেছিল, ‘নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য না।’

তাইওয়ানকে নিজেদের অংশ বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে চীন। অন্যদিকে, তাইওয়ান নিজেকে স্বাধীন ও সার্বভৌম মনে করে। ১৯৯৬ সাল থেকে তাইওয়ানে চলছে গণতান্ত্রিক ধারা। এর আগে তাইওয়ান সামরিক শাসন এবং কর্তৃত্ববাদী শাসনের দ্বারা জর্জরিত ছিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন তাইওয়ানে লাই চিং-তে’র জয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে ভয়ভীতি এবং চাপমুক্তভাবে বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে আসা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিব্ধ।

যুক্তরাষ্ট্রের এক চীন নীতির সঙ্গে সঙ্গতি রেখে তাইওয়ানের সঙ্গে দীর্ঘদিনের অনানুষ্ঠানিক সম্পর্ক এগিয়ে নিতে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই এবং অন্যান্য সব পার্টির নেতাদের সঙ্গে ওয়াশিংটন কাজ করার অপেক্ষায় আছে বলে জানান ব্লিনকেন।

তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তা সত্ত্বেও দেশটিকে সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। চীনের আশঙ্কা মার্কিনিদের সহায়তায় একটা সময় স্বাধীনতা চেয়ে বসবে তাইওয়ান।

অন্যদিকে, বাইডেন প্রশাসনের আশঙ্কা নতুন নির্বাচন এবং তাইওয়ানের নতুন প্রশাসন বেইজিংয়ের সঙ্গে চলমান দ্বন্দ্ব আরও বৃদ্ধি করবে। এছাড়া যুক্তরাষ্ট্রও চীনের সঙ্গে তাদের ক্রমবর্ধমান খারাপ সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। গত নভেম্বরে ক্যালিফোর্নিয়া সম্মেলনে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি বৈঠক করেছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা