ছবি: সংগৃহীত
জাতীয়

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

আমার বাঙলা ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে চলা অধিবেশনে এই অভিযোগ করেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রম।

নাহিদ বলেন, ‘হাজার হাজার কোটি টাকা ঋণ পুনঃতফসিলের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়োগ দেওয়া হয়েছে। কারণ তিনি ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট।

বাহাত্তরের সংবিধানকে একাত্তরের সঙ্গে মিলানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কারণ যারা এই সংবিধান তৈরি করেছিলেন, তারা কেউ নির্বাচিত প্রতিনিধি ছিলেন না। এক ব্যক্তির হাতে সব ক্ষমতা দেওয়া হয়েছিল। স্বৈরতন্ত্রের বীজ সেখানেই রোপণ করা হয়।’

বিএনপি তার ফান্ডামেন্টাল জায়গা থেকে সরে যাচ্ছে অভিযোগ করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘জামায়াত বিরোধিতা করার কারণে আওয়ামী লীগের ভূমিকায়। জুলাই জাতীয় সনদকে এক অন্তহীন প্রতারণায় পরিণত করেছে বিএনপি।’

জুলাই সনদে কেন প্রথমেই স্বাক্ষর করেনি এনসিপি, ব্যাখ্যা দিয়েছেন নাহিদ।

তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে। এই দুইয়ের মধ্যে কোনো সাংঘর্ষিক নেই। এই বিতর্ক করে দুটোকেই ছোট করা হচ্ছে। ৫৫ বছর পর এই বিতর্ক অপ্রত্যাশিত।’

জুলাই আন্দোলনের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘ছাত্রদের সঙ্গে সম্পর্ক নেই’ কৌশল সঠিক ছিল বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, ‘শেখ হাসিনা এবং ওসমান হাদির হত্যাকারীদের নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের কী কথা হয়েছে তা জানতে চাই। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দুর্নীতির তদন্ত দাবি করছি।’

জঙ্গিবাদ নিয়ে সরকারকে সমন্বয় করে বক্তব্য দেওয়ার আহ্বানও জানান নাহিদ ইসলাম।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজবাড়ীতে সনাকের পুনর্গঠন সভা অনুষ্ঠিত। 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর আয়োজনে রাজবাড়ী জেলা শিল...

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ঘাটে নৌসচিব

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া বলেছেন, গ...

কক্সবাজারে আল গনীর  খাবার খেয়ে অসুস্থ ৩০ পর্যটক

পর্যটন নগরী কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের আল গণী রেস্তোরাঁয় খাবার খেয়ে অন্তত ৩...

নিখোঁজের ১৩ দিন পর বিএসএফের মাধ্যমে দেশে ফিরল কুষ্টিয়ার প্রতিবন্ধী যুবক বকুল!

নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৩ দিন পর, ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের হাত থেকে ব...

কুষ্টিয়ার মিরপুরে তামাকে আগুন দিয়ে কৃষকদের কান ধরে তওবা

কঠোর পরিশ্রম আর চড়া বিনিয়োগের পরও তামাকের ন্যায্য মূল্য না পেয়ে চরম ক্ষোভ...

কুষ্টিয়ার মিরপুরে তামাকে আগুন দিয়ে কৃষকদের কান ধরে তওবা

কঠোর পরিশ্রম আর চড়া বিনিয়োগের পরও তামাকের ন্যায্য মূল্য না পেয়ে চরম ক্ষোভ...

ফরিদপুরের আলোচিত মা-মেয়ে হত্যাকান্ডের ঘটনায় পরকীয়া প্রেমিক আটক

ফরিদপুরের কোতোয়ালি থানাধীন চর মাধবদী এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হও...

নিখোঁজের ১৩ দিন পর বিএসএফের মাধ্যমে দেশে ফিরল কুষ্টিয়ার প্রতিবন্ধী যুবক বকুল!

নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৩ দিন পর, ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের হাত থেকে ব...

এই সরকারের ক্ষমতায়ন মানেই দেশের সাধারণ মানুষের ক্ষমতায়: মাহদী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, দেশে দীর্ঘদি...

ভিসি নিয়োগকে কেন্দ্র করে রণক্ষেত্র ডুয়েট

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন ভিসি নিয়োগকে ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা