সংগৃহিত
আন্তর্জাতিক

শীতে কাঁপছে কলকাতা

আন্তর্জাতিক ডেস্ক: পৌষের শেষ দিন কনকনে শীতে কাঁপছে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। জারি হয়েছে শৈত্যপ্রবাহের সর্তকতা। ঘন কুয়াশার কারণেও সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গসহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়।

রোববার ভোর থেকেই হু হু করে তাপমাত্রার পারদ নামতে শুরু করে কলকাতায়। এমনটি হওয়ার পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেটি সত্যি করে দু’দিন ধরে প্রবল ঠান্ডায় জবুথবু অবস্থা পশ্চিমবঙ্গের মানুষের।

পৌষ সংক্রান্তির ঠান্ডা অনুভূত হচ্ছে গঙ্গাসাগরে। গত কয়েকদিনের মতো রোববার ভোর থেকেই উত্তরের হওয়ার জেরে তাপমাত্রার পারদ নিম্নমুখী।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তুরে হাওয়া প্রবেশ করায় রোববারের পরও কিছু দিন কমতে পারে তাপমাত্রা। ঘন কুয়াশার দাপট থাকবে কলকাতাসহ কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুর ,মালদা, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায়।

কলকাতায় শনিবারের তুলনায় রোববারের তাপমাত্রা অনেকটাই কম। শহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্ৰি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২০ ডিগ্ৰি সেলসিয়াসের কাছাকাছি।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি শীতের মৌসুমে শীতলতম দিন আজ। কলকাতাসহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেও শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনো কোনো জেলায় শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা