সংগৃহিত
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ৪ বছর পর বিদেশি পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়াতে করোনা মহামারির বিধিনিষেধ উঠে যাওয়ার পর এই প্রথম যাচ্ছেন বিদেশি পর্যটকরা। এ বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার একদল পর্যটক উত্তর কোরিয়াতে যাচ্ছেন বলে জানা গেছে।

এই সফরের মধ্য দিয়ে করোনা মহামামারি পর প্রথমবারের মতো দেশটি ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন ওই পর্যটকেরা।

রাশিয়ার আঞ্চলিক কর্তৃপক্ষ এক পোস্টে এ তথ্য জানিয়েছে। একটি ওয়েস্টার্ন ট্যুর গাইডের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ৪ দিনের ভ্রমণে পর্যটকেরা ৯ ফেব্রুয়ারি উত্তর কোরিয়া উদ্দেশে যাত্রা করবেন।

২০২০ সালে করোনা মহামারি শুরু হলে সংক্রমণ ঠেকাতে সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। এরপর থেকে দেশটিতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ছিল। মহামারি ঠেকাতে বিশ্বের যে কয়েকটি দেশ সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছিল তার মধ্যে একটি হলো উত্তর কোরিয়া। মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খোলা হয়নি।

তার আগে গত ডিসেম্বর মাসে রাশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর প্রিমোরস্কি ক্রাই উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং পরিদর্শন করেন। দুই দেশের কর্মকর্তারা সেসময় এ বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা