ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুদানে ভূমিধসে ১০০০ মানুষের প্রাণহানি: বিদ্রোহী গোষ্ঠী

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম সুদানের দুর্গম মাররা পর্বতমালায় ভূমিধসে অন্তত ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি।

বিদ্রোহী গোষ্ঠীটি বলছে, টানা কয়েক দিনের ভারি বৃষ্টির পর গত রবিবার এই ভূমিধস ঘটে, যাতে ‘তারাসিন’ নামের একটি গ্রামের বেশিরভাগ অংশ ধ্বংস হয়। দুর্ঘটনায় মাত্র একজন প্রাণে বেঁচে গেছেন।

এ পরিস্থিতিতে জাতিসংঘ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছে সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি।

২০২৩ সালে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে লড়াই শুরু হলে উত্তর দারফুর রাজ্যের অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। তারা আশ্রয় নিয়েছিলেন ওই মাররা পর্বতমালা অঞ্চলে।

বিবিসি লিখেছে, গৃহযুদ্ধে দেশটিতে দুর্ভিক্ষ দেখা দেয় এবং পশ্চিম দারফুর অঞ্চলে গণহত্যার অভিযোগ ওঠে।

গৃহযুদ্ধে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভিন্ন সংস্থার হিসাবে পার্থক্য থাকলেও এক মার্কিন কর্মকর্তার মতে, ২০২৩ সাল থেকে প্রায় দেড় লাখ মানুষ নিহত হয়েছে। আর ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ।

যে অঞ্চলে ভূমিধস ঘটেছে, তা নিয়ন্ত্রণ করে সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মির একাংশ। তারা সুদানের সেনাবাহিনীর পক্ষ নিয়ে আরএসএফের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছে।

অনেক দারফুরবাসী মনে করেন, আরএসএফ ও তাদের মিত্র মিলিশিয়ারা দারফুর অঞ্চলের জাতিগত বৈচিত্র্য ধ্বংস করে সেখানে আরবের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা