আন্তর্জাতিক

ট্রেনে করে চীনে গেলেন কিম

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে তাঁর বিশেষ ট্রেনে করে চীন সীমান্ত অতিক্রম করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের দিনটি উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং যাচ্ছেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র রোডং সিনমুন জানায়, সোমবার (১ সেপ্টেম্বর) পিয়ংইয়ং থেকে রওনা হয়ে আজ ভোরে সীমান্ত পেরিয়ে চীনে প্রবেশ করেছেন কিম। মঙ্গলবার সকালেই তাঁর বেইজিং পৌঁছানোর কথা।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ গতকাল জানিয়েছিল, বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে যোগ দিতে ট্রেনে রওনা হয়েছেন কিম। এ–সংক্রান্ত খবরের সূত্র হিসেবে তারা উত্তর কোরিয়া বিষয়ে অবগত এক ব্যক্তির বরাত দেয়।

রোডং সিনমুনে প্রকাশিত ছবিতে দেখা যায়, কিম তাঁর সহযোগীদের সঙ্গে বিশেষ গাঢ় সবুজ রঙের একটি ট্রেনে দাঁড়িয়ে ও হাসিমুখে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। এ ট্রেনটিই সম্ভবত সেই বুলেটপ্রুফ বিশেষ ট্রেন, যা দিয়ে তিনি অতীতে চীন ও রাশিয়াসহ অন্যান্য দেশে ভ্রমণ করেছিলেন।

এদিকে গতকাল উত্তর কোরিয়া চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাম্প্রতিক একটি বক্তব্যকে সমর্থন জানিয়েছে। সেই বক্তব্যে বৈশ্বিক শাসনব্যবস্থা আরও ন্যায্য করার আহ্বান জানিয়েছেন সি। তিনি বলেন, এ লক্ষ্য পূরণে চীন ও উত্তর কোরিয়ার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে। এ বিষয়ে উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

সি চিন পিং সোমবার এক সম্মেলনে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে নতুন বিশ্বব্যবস্থা ‘গ্লোবাল সাউথ’ উপস্থাপন করেন। তাতে নতুন নিরাপত্তা ও অর্থনৈতিক কাঠামোর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। ওই সম্মেলনে রাশিয়া ও ভারতের নেতারাও উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা