আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় যেকোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র : রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

ভেনেজুয়েলার ভেতরে সক্রিয় মাদক চক্রগুলোকে লক্ষ্য করে হামলার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- এমন খবরের মধ্যে তিনি পুয়ের্তো রিকোতে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানায়, ভেনেজুয়েলায় সক্রিয় সংঘবদ্ধ মাদকচক্রের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হতে পারে। যুক্তরাষ্ট্রের একটি সরকারি সূত্র জানায়, পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে অন্তত ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

একাধিক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ভেতরে মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর ওপর হামলার পরিকল্পনা করছে। এ পদক্ষেপ বাস্তবায়িত হলে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে এরইমধ্যে চলমান উত্তেজনা নাটকীয়ভাবে বেড়ে যাবে।

যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিল করুন। আমাদের দেশের সার্বভৌমত্ব, শান্তির অধিকার এবং স্বাধীনতাকে সম্মান করুন।

তবে আলোচনার পথ খোলা রাখার বার্তাও দেন তিনি। মাদুরো বলেন, আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে এমন কোনো মতপার্থক্য নেই, যা সামরিক সংঘাতের পথে নিতে পারে। ভেনেজুয়েলা সবসময় আলোচনা ও সংলাপে আগ্রহী।

মার্কিন হুমকির মধ্যে মাদুরো ভেনেজুয়েলার সেনাবাহিনীকে প্রস্তুত করেছেন। চলতি সপ্তাহের শুরেুতে মাদুরো সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলায় আক্রমণ করা হলে দ্রুতই সেটি সশস্ত্র সংগ্রামের যুগে প্রবেশ করবে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, তারা ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে দেশটির অস্বাভাবিক নির্বাচন ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

ট্রাম্প মূলত ২০২৫ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে ইঙ্গিত করেছেন, যেখানে আবারও জয়ী হন মাদুরো। পশ্চিমা বিশ্বের অনেক দেশ সেই নির্বাচনকে অবৈধ বলেই গণ্য করেছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

জাতীয় দল থেকে অবসর নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

চট্টগ্রামের ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা