বিনোদন
অভিনয়ে ব্যস্ততা বাড়ছে

চার নাটকে শ্রেয়সী শ্রেয়া

বিনোদন প্রতিবেদক: মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নাম লেখিয়ে নিয়মিত নাটকে কাজ করছেন সম্ভাবনাময় প্রতিভাময়ী অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া। সম্প্রতি তিনি নাজমুল রনি পরিচালিত ‘দুই বধু এক স্বামী’ ও ‘বিয়ে বাজি’ নাটকের কাজ শেষ করেছেন। এতে তার সহশিল্পী আফজাল সুজন। নাটক দুটি শিগগিরই প্রচারে আসবে বলে জানিয়েছেন এর নির্মাতা। এছাড়াও এই অভিনেত্রীর আল হারুনের ‘বিবাহ ডট কম’ ও রেজা মাহমুদের ‘ প্রেম রোগের মহা ঔষধ’ নামের নাটক দুটি প্রচারের অপেক্ষায়। আসন্ন কোরবানির ঈদে নাটকের পাশাপাশি তাকে দেখা যাবে মিউজিক ভিডিওতে। ‘দুই বধু এক স্বামী’ নাটকটি নিয়ে শ্রেয়সী শ্রেয়া বলেন, ‘টিপিক্যাল প্রেমিকার চরিত্রে অভিনয় করেছি। বয়ফ্রেন্ডকে জোর করে বিয়ে করে সংসার করি। নাটকে বিয়ে নিয়ে দারুণ একটি কাহিনি রয়েছে। কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। আশা করছি, সব ধরনের দর্শকদের নাটকটি ভালো লাগবে।’ জনপ্রিয় অভিনতো মোশাররফ করিমের বিপরীতে ‘হিরার আংটি’ নাটকের মাধ্যমে শ্রেয়সীর ছোট পর্দায় পথচলা শুরু হয়। ২০২১ সালে নাটকটি চ্যানেল আইয়ে প্রচার হয়। এরপর খানিকটা বিরতি নিয়ে জুটি বেঁধে কাজ করেছেন শ্যামল মাওলা, আব্দুন নূর সজল, ইমন, শামীম হাসান সরকার প্রমুখের সঙ্গে। শ্রেয়সী শ্রেয়া বলেন, নিয়মিত অভিনয় চালিয়ে যেতে চাই। প্রতিনিয়ত ভিন্নধর্মী গল্প এবং চ্যালেঞ্জিং সব চরিত্রে নিজেকে ভেঙে মেলে ধরতে চাই। আমার ক্যারিয়ারের শুরুটা হয়েছে চ্যালেঞ্জিং সব চরিত্রে অভিনয় করে। এখন সব ট্রেন্ডিং গল্পের কাজ আসে। কিন্তু আমি চাই সব ধরনের গল্পে নিজেকে ভাঙতে। আশা করি, নির্মাতারাও আমাকে ভিন্নধর্মী গল্পে চিন্তা করবেন। নাটক কিংবা ওটিটি যে মাধ্যমই হোক না কেন নিজেকে একজন পরিপূর্ণ ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে দেখতে চাই। সে জন্য পরিপূর্ণ ভাবে নিজেকে তৈরি করছি। প্রতিনিয়ত শিখছি। চলচ্চিত্রেও আগ্রহ আছে। তবে অভিনয়ে আরও নিজেকে দক্ষ করে বড় পর্দায় পা রাখতে চাই।’

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা