বিনোদন
নির্মাতা গোলাম মুক্তাদির

ফের দীপ্ত টিভির চমক, ধারাবাহিক ‘দেনা পাওনা’য় একঝাঁক নতুন মুখ

সাজু আহমেদ: দেশের স্যাটেলাইট চ্যানেলের জগতে চমক দেখাতে সক্ষম হয়েছে দীপ্ত টিভি। বিশেষ করে ধারাবাহিক নাটক প্রচারে বরাবরই মুনশিয়ানা দেখিয়েছে চ্যানেলটি। মান সম্মত দেশি অনুষ্ঠান প্রচারের পাশাপাশি বিদেশি সিরিয়াল বাংলায় ডাবিং করে চ্যানেলটির জনপ্রিয়তার তুঙ্গে। তবে চ্যানেলটি অন্যতম বৈশিষ্ট হচ্ছে তারকানির্ভর না হয়ে গল্প ও মজবুত নির্মাণের ওপর ভর দিয়ে বেশ কিছু সফল ধারাবাহিক উপহার দিয়েছে তারা। এই ধারাবাহিকতায় এবার আসছে নতুন নাটক ‘দেনা পাওনা’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে ধারাবাহিকটি নির্মাণ করেছেন গোলাম মুক্তাদির। রবীন্দ্রনাথের গল্পে নির্মিত এ নাটকে আরও অভিনয় করেছেন তানভীন সুইটি, মনির খান শিমুল, নাজনীন হাসান, শাহাদাত হোসেনের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা। এছাড়া রয়েছেন একঝাঁক মেধাবী নতুন মুখ, তারা হলেন শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া, মেহেদী হাসান, সাজ্জাদ হোসেন প্রমুখ। এ দীর্ঘ ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আফিফা মোহসিনা অরণি। সংলাপ লিখেছেন অলভী সরকার। লাইন প্রোডিউসার হিসেবে রয়েছেন লুৎফুন নাহার মৌসুমী। নতুন ধারাবাহিক ‘দেনা পাওনা’র সূচনা অনুষ্ঠান উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় দীপ্ত টিভির প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিভিশন চ্যানেলটির সিইও ফুয়াদ চৌধুরী, হেড অব প্রোগ্রাম এজাজ উদ্দিন শান্ত, অভিনেতা-নাট্যকার মোহাম্মদ বারী, পরিচালক গোলাম মুক্তাদির, নাটকটির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। জানা গেছে, এ নাটকে পারমিতা চরিত্রে অভিনয় করেছেন তনুশ্রী কারকুন। আরও অভিনয় করতে দেখা যাবে তনয় বিশ্বাস ও কাজী কানিজকে। গল্পে দেখা যাবে, উচ্চশিক্ষিত টগবগে তরুণ ইরফান। অন্যদিকে, শিক্ষিত, মার্জিত, ঝলমলে তরুণী পারমিতা। দুজনেই চায়, তাদের নিখাদ প্রেম আনুষ্ঠানিক পরিণতি পাক। বিয়ে করে আজীবন একসাথে থাকার স্বপ্ন দেখে তারা। কিন্তু দুই পরিবারের আর্থ-সামাজিক দূরত্ব অনেক। এই বিভেদ ইরফান-পারমিতার স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায়। অনেক বাধা ডিঙিয়ে ইরফান কি পারবে যোগ্য নারীকে যথার্থ মর্যাদা দিতে? পরিবার, প্রেম, আত্মসম্মান-এই সবকিছুর মোকাবিলা করতে গিয়ে কোন লড়াইয়ে নামতে হয় পারমিতাকে? আধুনিক সময়ে কোন ছদ্মরূপে বারবার ফিরে আসে যৌতুকপ্রথা? এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আসছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। আগামী শনিবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত ১০টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে এটি। এ ছাড়াও চ্যানেলটির ইউটিউব ও ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে দেখা যাবে নাটকটি।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা