ছবি: সংগৃহীত
বিনোদন

ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমার, লন্ডনে থেরাপি চলছে

বিনোদন ডেস্ক

চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রবক্তা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন লন্ডনে। জানা যায়, ছয় মাস ধরে চিকিৎসার জন্য লন্ডনে আছেন। সেখানে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে তার চিকিৎসা চলছে।

শনিবার (৪ অক্টোবর) ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে জানিয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম।

তিনি বলেন, ‘গত ২৬ এপ্রিল থেকে আব্বু (ইলিয়াস কাঞ্চন) আমাদের লন্ডনের বাসায় আছেন। হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়েছে, তবে পুরোটা সরালে জীবনহানির আশঙ্কা ও প্যারালাইসিসের ঝুঁকি ছিল বলে চিকিৎসকরা জানান।’

তিনি আরও জানান, টিউমারের বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। শুক্রবার থেকে শুরু হয়েছে ‘টার্গেট থেরাপি’। সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ এই থেরাপি চলবে। এরপর চার সপ্তাহ ডাক্তারদের পর্যবেক্ষণে বিশ্রামে থাকবেন ইলিয়াস কাঞ্চন।

দীর্ঘদিন লন্ডনে অবস্থান করায় মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন এই জনপ্রিয় অভিনেতা। আরিফুল ইসলাম বলেন, ‘আব্বু কর্মব্যস্ত মানুষ। এখন ঘরবন্দী থাকায় মনও কিছুটা ভেঙে গেছে। থেরাপির কারণে শরীর ক্লান্ত হয়ে পড়েছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। ফোনে কথা বলা নিষেধ। তবুও তিনি নিসচার বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নিচ্ছেন।’

ইলিয়াস কাঞ্চনের খোঁজ নিতে সম্প্রতি তার মেয়ের বাসায় গিয়েছিলেন চিত্রনায়িকা রোজিনা। নিয়মিত খবর নিচ্ছেন চিত্রনায়িকা সোনিয়াও।

আরিফুল ইসলাম সবাইকে অনুরোধ করে বলেন, ‘চিকিৎসা শুরু হওয়ার পর থেকেই আব্বুর ফোন প্রায় বন্ধ থাকে, তাই অনেকেই যোগাযোগ করতে পারছেন না। সবাই তাঁর জন্য দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামে এক তরুণের মৃ...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে...

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

সিরাজগঞ্জে পরিকল্পনাহীন ৬শ ৩৮ কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে পুনরুদ্ধার করা জমিতে বাঁধ নির্ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা