শিক্ষা

পুজার ছুটিতে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ৯ দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গাজীপুর চৌরাস্তার উদ্দেশে দুটি বাস ছেড়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক আহমেদ শাকিল হাসমী বলেন, ‘আমরা সবসময় শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। গাজীপুর পর্যন্ত বাস দেওয়া সহজ কাজ ছিল না। তবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও সিন্ডিকেট এ বিষয়ে সচেষ্ট ছিলেন। এজন্য তাঁদের প্রতি বিশেষ ধন্যবাদ জানাই।’

হিসাববিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইলিয়াস বলেন, ‘পরিবহন প্রশাসক স্যারকে অসংখ্য ধন্যবাদ। শেষ সময়েও তিনি আমাদের জন্য সাড়া দিয়েছেন। সাধারণত অনেক দায়িত্বশীলের কাছ থেকে এভাবে পাওয়া যায় না। আমি মোটরসাইকেলে যাতায়াত করি, লাইসেন্স হাতে না থাকায় এবং প্রচণ্ড রোদে যেতে কষ্ট হতো। আজ বাসের মাধ্যমে যাত্রা করতে পেরে অনেক স্বস্তি পাচ্ছি।’

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছুটির দিনগুলিতে শিক্ষার্থীদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দিতে মোট তিনটি বাস দেয়া হয়েছে বলে জানিয়েছে পরিবহন প্রশাসন। এর মধ্যে একটি বাস ভালুকার উদ্দেশে এবং দুটি বাস গাজীপুর চৌরাস্তার উদ্দেশে ছেড়ে যায়। গাজীপুরের বাসটি প্রতি বৃহস্পতিবার বিকালে চালু থাকবে বলেও জানানো হয়।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

১৮ দেশের বাজারকেন্দ্রিক সমন্বিত রপ্তানি কৌশল তৈরি করছে সরকার

রপ্তানি আয় বাড়ানো এবং তৈরি পোশাকের উপর নির্ভরতা কমাতে পণ্য ও বাজারে বৈচিত্র্য...

শিরোপার লড়াইয়ে ছিটকে গেল বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে পরপর দুই ম্যাচে হেরে শিরোপার লড়াইয়ে ছিটকে গেছে বাংলাদেশ। টুর...

বোরকা পরে ভূমি অফিসে ঢাকার ডিসি ফরিদা, অতঃপর যা ঘটল

ভূমি অফিসে প্রতিদিনের মতোই ছিল নানা কাজে আসা মানুষের ভিড়। কেউ জমির নামজারির খ...

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে ব&zwn...

আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ গুরুত্বপূর্ণ: স্পিকার

দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ একটি গুর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা