ছবি: সংগৃহীত
জাতীয়

ভোটের দিন সারাদেশে পাঁচ ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা

আমার বাঙলা ডেস্ক

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে সারাদেশে কিছু যানবাহন চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

এ ছাড়া মোটরসাইকেল চলাচলের ওপর আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টা থেকে ভোট গ্রহণের পরদিন শুক্রবার রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। তবে নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত মোটরসাইকেল এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

ইসি জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসনের কর্মকর্তা এবং অনুমোদিত পর্যবেক্ষকদের জন্য এসব বিধিনিষেধ শিথিল থাকবে। পাশাপাশি জরুরি সেবার সঙ্গে যুক্ত যানবাহন—যেমন ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনকারী গাড়ি এবং সংবাদপত্র বহনকারী যান—চলাচল করতে পারবে।

ভ্রমণ সংক্রান্ত ক্ষেত্রেও কিছু ছাড় দেওয়া হয়েছে। বৈধ টিকিট বা প্রয়োজনীয় প্রমাণ দেখাতে পারলে বিমানবন্দরে যাতায়াতকারী যানবাহন চলাচলের অনুমতি পাবে। একইভাবে দূরপাল্লার যাত্রী পরিবহন বা স্থানীয় পর্যায়ে দূরপাল্লার যাত্রী হিসেবে ব্যবহৃত যানবাহনও চলতে পারবে।

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ক্ষেত্রেও নির্দিষ্ট বিধান রয়েছে। প্রতিটি প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তার নির্বাচনী এজেন্টের জন্য একটি করে ছোট যানবাহন (কার, জিপ বা মাইক্রোবাস) রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার সাপেক্ষে ব্যবহার করা যাবে।

সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক কিংবা জরুরি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের যানবাহনও নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার অনুমতি থাকলে চলাচল করতে পারবে। একই শর্তে নির্বাচনী কাজে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোটরসাইকেল ব্যবহারের সুযোগ থাকবে।

এদিকে টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবার অন্তর্ভুক্ত করে বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর যানবাহনের ওপর নিষেধাজ্ঞা শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় মহাসড়ক, বন্দর ও গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোতেও বিধিনিষেধ তুলনামূলকভাবে শিথিল থাকবে।

নির্বাচন বিশেষজ্ঞ মো. আবদুল আলীম জানিয়েছেন, ভোটাররা ভোট দিতে যাওয়ার জন্য ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারবেন।

অন্যদিকে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (এমটিসিএল) জানিয়েছে, ভোটের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। ভোটারদের সুবিধার্থে ট্রেনের সংখ্যা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল হামজারা

আজ থেকে ৪ বছর আগে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে বাংলাদেশ দল এশিয়ান কাপ বাছাইয়ে হের...

স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী কোনো শক্তির এ দেশে অবস্থান নেই: রিজভী

দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কোনো শক্তির এ দেশে অ...

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং শুক্রবার সকাল ৭টা...

গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা

কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা