ছবি: সংগৃহীত
সারাদেশ

সোনারগাঁয়ে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা ও হয়রানির অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা ও হয়রানির অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সনমান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের বাসিন্দা ওসমান গনি, তাঁর বাবা ও ভাই হৃদয় মিয়াসহ কয়েকজন জামায়াত কর্মীর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ করা হয়, বিএনপির সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মেয়ের জামাই মাসুম মিয়ার নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ওসমান গনি, তাঁর বাবা ও ভাই হৃদয় মিয়াসহ কয়েকজন আহত হন। এ সময় তাদের বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে বলেও দাবি করা হয়েছে।

অন্যদিকে দড়িকান্দী এলাকায় আরেকটি ঘটনায় অভিযোগ উঠেছে, বাজারে যাওয়ার পথে ২০ হাজার টাকা ছিনতাই করে একদল দুর্বৃত্ত। পরে জামায়াতে ইসলামী সংশ্লিষ্টতার অভিযোগ তুলে আসাদুজ্জামান নামের এক ব্যক্তিকে মারধর করে প্রশাসনের কাছে সোপর্দ করা হয় বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন। তারা দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। স্থানীয় কিছু বাসিন্দাও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এদিকে সনমান্দি ইউনিয়নে জামায়াতের কর্মী ওসমান ও কাউসারকে পিটিয়ে আহত করার অভিযোগও পাওয়া গেছে।

তবে সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, আটক আসাদুজ্জামান মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন।

এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে...

স্বপ্নপূরণের পর এবার অবদান রাখতে চান সুখি ইতোফুসা

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা