ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নৌবহর আটকানোর ঘটনায় ইসরায়েলের রাষ্ট্রদূতকে স্পেনের তলব

আন্তর্জাতিক ডেস্ক

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী নৌবহর আটকে দেয়ার ঘটনায় ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে স্পেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী জানান, মাদ্রিদে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছি। ওই নৌবহরে স্পেনের ৬৫ জন নাগরিক ভ্রমণ করছেন বলেও জানান তিনি।

একইসঙ্গে ইসরায়েলের এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্য সরকার।

এদিকে, ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছে সুমুদ ফ্লোটিলার যাত্রীরা। নেতানিয়াহু প্রশাসনের নৌ অবরোধ ভঙ্গের লক্ষ্যে এগিয়ে চলা এই বহরে রয়েছেন মানবাধিকার কর্মী থেকে শুরু করে চিকিৎসক, শিক্ষক ও রাজনীতিবিদসহ অন্তত ৪৪ দেশের পাঁচ শতাধিক মানুষ।

নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টায় অংশ নিয়েছেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতী মান্দলা ম্যান্ডেলা ও বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম।


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

হামের ১৬ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত

দেশের যেসব ছোট ছোট এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী কিছু শিশু হাম-রুবেলার টিক...

জেল থেকে মুক্তির পর কঠিন সময়ের কথা রিয়ার

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ২০২০ সালে বড় ধরনের পরিবর্তন আসে অভিনে...

কম বয়সী নায়িকার সঙ্গে গোবিন্দের প্রেম, ‘সুগার ড্যাডি’ বললেন স্ত্রী

একসময় বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এখন অভিনয়জগত থেকে অনেকটাই দূরে। তবে সাম...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা