ছবি: সংগৃহীত
সারাদেশ

বিকৃত ছবি শেয়ার করে পদ খোয়ালেন জামায়াতের ইউপি আমীর

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের সিনিয়র নেতা রুমিন ফারহানাকে নিয়ে এডিট করা ছবি শেয়ারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন জামায়াত আমিরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে এ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

চাঁদপুর জেলা জামায়াতের আমির বিল্লাল হোসেন মিয়াজি জানান, ফেসবুকে আপত্তিকর ছবি শেয়ার করায় গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনের রুকনিয়াত তিন মাসের জন্য মুলতবী করা হয়েছে। একইসঙ্গে তাকে ইউনিয়ন আমিরের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা জামায়াতের সেক্রেটারি শাহজাহান মিয়া এক বিবৃতিতে বিএনপি নেতাকর্মীদের হামলার নিন্দা জানান। তিনি দাবি করেন, সংঘর্ষে জামায়াতের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মাওলানা ইলিয়াসের ব্যক্তিগত ফেসবুক থেকে অসাবধানতাবশত ছবিটি শেয়ার হয়েছিল। পরবর্তীতে বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ছবি মুছে ফেলা হয় এবং তিনি এ জন্য দুঃখপ্রকাশ করেন। শুক্রবার সকালে বসে বিষয়টি মীমাংসার কথা থাকলেও তার আগেই বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়।

আহতদের মধ্যে রয়েছেন পালিশারা গ্রামের জামায়াত আমির হাফেজ আহমেদ, সেক্রেটারি ফয়সাল, মোহাম্মদুপর গ্রামের আমির আনোয়ার হোসেন, সাবেক আমির আবদুল মোতালেব ও আরও কয়েকজন।

অন্যদিকে হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাতে ইউনিয়ন জামায়াত আমির মাওলানা ইলিয়াস তার ফেসবুকে তারেক রহমান ও রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। শুক্রবার সকালে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে জামায়াত নেতাকর্মীরা অতর্কিতভাবে যুবদল ও বিএনপি কর্মীদের ওপর হামলা চালায়।

হামলায় আহত ইউনিয়ন যুবদল নেতা নেছার আহমেদ বলেন, ‘হামলায় আমাদের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অবশেষে শেষ হলো শজিমেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের...

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শ...

কুসংস্কারমুক্ত সমাজ গড়তে রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান

রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ, কোরআন-সুন্নাহর জ্ঞানচর্চা এবং শরিয়তসম্মত জ...

হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভা...

নীলফামারীতে অবৈধ সার মজুদ, কিটনাশক ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা

নীলফামারীর রামনগর ইউনিয়নের চাঁদেরহাট এলাকায় এক কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৩...

লাইফস্টাইল
বিনোদন
খেলা