ছবি: সংগৃহীত
সারাদেশ

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তিন মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যাসহ তিনটি মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) হাটের দিনে সকাল থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। খাগড়াছড়ির সব সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে, দোকানপাটও খোলা রয়েছে।

খাগড়াছড়ি সদর থানায় ১৪৪ ধারা ভঙ্গ করে ভাঙচুর, দাঙ্গা সৃষ্টি ও পুলিশের ওপর হামলার অভিযোগে ৬-৭শ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী সদর থানার উপ পরিদর্শক (এসআই) শাহরিয়ার। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, গুইমারা থানায় হত্যাকাণ্ড ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে।গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, বর্তমানে উপজেলায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে আটক শয়ন শীলকে ৬ দিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়। খাগড়াছড়ি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, রিমান্ড শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। খাগড়াছড়ির পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং ১৪৪ ধারা বলবৎ রয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিসিবির নির্বাচনে অংশ নিতে পারবেন তামিম

নির্বাচনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...

বৃষ্টির পরও বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা

রাজধানী ঢাকায় মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, যার পরিমাণ ছিল...

খামেনির ‘চল্লিশা’র দিনে ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামে...

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৯টি জোন ও ৪টি কর্পোরেট শাখার ত্রৈমাসিক ব্যব...

আবু সাঈদ হত্যা মামলায় ২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্...

ইসরাইলি হামলার কড়া প্রতিক্রিয়া জানাল পাকিস্তান

লেবাননে এ যাবতকালের ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। এতে তিন শতাধিক মানুষের প্রাণ...

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৯টি জোন ও ৪টি কর্পোরেট শাখার ত্রৈমাসিক ব্যব...

বিসিবির নির্বাচনে অংশ নিতে পারবেন তামিম

নির্বাচনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...

লাইফস্টাইল
বিনোদন
খেলা