সারাদেশ

রাজস্থলীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ ও পথসভা

উচ্চপ্রু মারমা রাজস্থলী রাঙ্গামাটি প্রতিনিধি।। রাঙামাটির রাজস্থলী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টানা আড়াই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পরিচালিত হয়।

গণসংযোগ কার্যক্রমটি উপজেলার ইসলামপুর, বাসস্টেশন, রাজস্থলী বাজার ও হ্নারামুখ পাড়া এলাকায় অনুষ্ঠিত হয়। প্রচারণার অংশ হিসেবে স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময়, লিফলেট বিতরণ এবং দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন আদায় করা হয়।

গণসংযোগ শেষে রাজস্থলী বাজার এলাকায় এক পথসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরিদ আহম্মদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আবদুল হালিম এবং প্রধান বক্তা ছিলেন রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট মোখতার আহম্মদ।

প্রধান বক্তা এডভোকেট মোখতার আহম্মদ তাঁর বক্তব্যে বলেন—

“বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় জনগণের পাশে থেকেছে। আমরা চাই শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও বৈষম্যহীন একটি সমাজ গড়ে তুলতে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যদি আমাদের সরকার গঠনের সুযোগ দেয়, তাহলে ইনশাআল্লাহ আমরা ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী শাসন ব্যবস্থা উপহার দেব।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া উপজেলার তিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, কর্মী এবং সমর্থকরা বিপুল সংখ্যক উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বর্তমান দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি তুলে ধরে জনগণকে আসন্ন নির্বাচনে জামায়াতের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

বঙ্গভবন: মেজর হাফিজের শেষ; মির্জা ফখরুলের শুরু

বঙ্গভবনে নিজের শেষ কর্মদিবস সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্র...

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ সেশন

তরুণদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্য...

কমিউনিটি ব্যাংক-নগদ অংশীদারিত্বে নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে...

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দীর্ঘ অপেক্ষার পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা