ছবি: সংগৃহীত
সারাদেশ

বেকি লেক পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের পাথারিয়া চা বাগানে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বেকি লেক দেশে এখনো তেমন পরিচিত নয়। পাথারিয়ার ঐতিহ্যবাহী চা বাগানের মাঝখানে থাকা এ লেকটি যেন প্রকৃতির লুকিয়ে রাখা এক রত্ন।

চারদিকে সবুজে ঘেরা চা বাগান, পাখির কলতান, বানরের খেলা আর লেকজুড়ে ফুটে থাকা লাল–সাদা শাপলা—সব মিলিয়ে অপার্থিব এক দৃশ্যপট গড়ে তুলেছে বেকি লেককে। প্রায় ২৭ একরজুড়ে বিস্তৃত এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য প্রতিনিয়তই পর্যটকদের আহ্বান জানায়।

শীতের শুরুতে এ লেকে আসে নানা প্রজাতির অতিথি পাখি। পাশাপাশি সারাবছরই দেখা মেলে বক, হাসপাখি, সারসসহ কিছু বিরল প্রজাতির পাখির আনাগোনা। পাখিপ্রেমীদের কাছে তাই এ লেকের আকর্ষণ আরও বেশি। আশপাশে চা শ্রমিকদের জীবনধারার বাস্তব চিত্রও দর্শনার্থীদের জন্য বিশেষ অভিজ্ঞতা হয়ে ওঠে।

তবে এমন মনোরম সৌন্দর্যের লেকেও পর্যটকের সংখ্যা তুলনামূলক কম। পাথারিয়া চা বাগানের বাসিন্দা ও শ্রমিকরা জানান, “এই লেক অনেক পুরোনো। আগে শুধু আমরা যেতাম, এখন বাইরে থেকেও কেউ কেউ আসে। সরকার বা প্রশাসন নজর দিলে পর্যটক আরও বাড়বে।”

স্থানীয় এক যুবক বলেন, “এলাকায় অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু প্রচার–প্রসারের অভাবে খুব কম মানুষই জানে। বেকি লেককে ঘিরে উন্নয়ন হলে বড়লেখার নাম সারাদেশে ছড়িয়ে পড়বে।”

নিউ সমনবাগ চা বাগানের ব্যবস্থাপক শাহিদ নেওয়াজ বলেন, “বেকি লেককে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারলে তা আমাদের জন্য উপকারী হবে। এতে স্থানীয় অর্থনীতি যেমন চাঙ্গা হবে, তেমনি কর্মসংস্থানও বাড়বে।”

স্থানীয়রা মনে করেন, বেকি লেককে কেন্দ্র করে একটি সংরক্ষিত পর্যটন এলাকা গড়ে তোলা সম্ভব। লেকের পাশেই নির্মিত হতে পারে দর্শন টাওয়ার, নৌকা ভ্রমণের ব্যবস্থা ও পর্যটকদের জন্য বিশ্রামাগার। স্থানীয় হস্তশিল্প, খাদ্যকেন্দ্র ও ছোট উদ্যোগ গড়ে উঠলে এ অঞ্চলের মানুষ সরাসরি অর্থনৈতিকভাবে উপকৃত হবেন। তরুণরা গাইড হিসেবে কাজ করে আয়ের পথও তৈরি করতে পারবেন।

বেকি লেক ঘিরে পর্যটন সম্ভাবনা তাই অনেক, যা বাস্তবায়ন হলে বড়লেখা এবং পার্শ্ববর্তী এলাকায় নতুন অর্থনৈতিক গতি সঞ্চার করবে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদে...

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আইসিসির দুই কর্মকর্তা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির কর্মক...

যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ অবসান চায় ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকার পররাষ্ট্রনীতিতে প্রতি...

ঢাকার ৮ জোনে চলবে অটোরিকশা

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন পরিকল্পন...

গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলায় নিহত ৬

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) গাজা সিটির বন্দরে বাস্তু...

চন্দ্রখালী খালে প্রাণের জোয়ার, সাটুরিয়ায় জমজমাট নৌকা বাইচ

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খ...

টেকনাফে নাফ নদীতে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম...

ভোট থেকে ফল, যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে ব...

ডিএমপির অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও ভোট গণনার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা