ছবি: নিজেস্ব
সারাদেশ

নোয়াখালীতে র‍্যাবের বিশেষ টহল ও চেকপোস্ট জোরদার

আমার বাঙলা ডেস্ক

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্প বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করেছে।

সোমবার (১৭ নভেম্বর) র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডুর নেতৃত্বে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা টহল, চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় জননিরাপত্তা বজায় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান শুরু করা হয়েছে। টহল বৃদ্ধি ও চেকপোস্ট স্থাপনের মাধ্যমে মোটরসাইকেলসহ বিভিন্ন সন্দেহভাজন যানবাহনে তল্লাশি অব্যাহত রয়েছে। পাশাপাশি জেলার প্রবেশমুখ, কেপিআই এলাকা, গুরুত্বপূর্ণ মোড়, বাস টার্মিনাল, রেলস্টেশন ও বাজার এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।

র‍্যাব জানায়, দায়িত্বপূর্ণ এলাকায় নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং হাইওয়েতে উভয়মুখী যান চলাচলও স্বাভাবিক আছে। অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্দেহভাজনদের আইনের আওতায় আনতে এ অভিযান চলমান থাকবে।

এছাড়াও চুরি, ছিনতাই, খুন ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে র‍্যাব-১১, সিপিসি-৩ এর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে দ্রুত নিকটস্থ র‍্যাব বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে সাধারণ নাগরিকদের প্রতি।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদে...

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আইসিসির দুই কর্মকর্তা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির কর্মক...

যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ অবসান চায় ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকার পররাষ্ট্রনীতিতে প্রতি...

ঢাকার ৮ জোনে চলবে অটোরিকশা

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন পরিকল্পন...

গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলায় নিহত ৬

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) গাজা সিটির বন্দরে বাস্তু...

চন্দ্রখালী খালে প্রাণের জোয়ার, সাটুরিয়ায় জমজমাট নৌকা বাইচ

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খ...

টেকনাফে নাফ নদীতে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম...

ভোট থেকে ফল, যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে ব...

ডিএমপির অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও ভোট গণনার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা