খেলা

মেসির হ্যাটট্রিক-অ্যাসিস্টে ইন্টার মায়ামির দাপুটে জয়  

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসি গোল করতে না পারলেও তার জাদুকরী পাসেই উড়ল ইন্টার মায়ামি। রবিবার ভোরে মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ৪-১ ব্যবধানে দাপুটে জয় পেয়েছে দলটি।

দু’টি করে গোল করেছেন জর্দি আলবা ও তাদেও আলেন্দে। মেসির অসাধারণ তিনটি অ্যাসিস্টে এসেছে তাদের তিনটি গোলই।

এই জয়ে টানা দুই ম্যাচ জয়বঞ্চিত থাকার পর আবারও জয়ের দেখা পেল মায়ামি।
এই জয়ের ফলে ১৭ জয় ও ৫৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। দুই ম্যাচ হাতে রেখে তারা দ্বিতীয়স্থানে থাকা এফসি সিনসিনাটির চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে। ম্যাচের ৩২তম মিনিটে মেসির দারুণ এক থ্রু বল থেকে গোল করেন আলেন্দে।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মেসির পাসেই গোল করেন আলবা।
দ্বিতীয়ার্ধে ৫৯তম মিনিটে নিউ ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন ডুর তুরগেমান। তবে এক মিনিটের মধ্যেই মেসির পাস থেকে আবারও গোল করে আলেন্দে ব্যবধান বাড়ান। এরপর ৬৩তম মিনিটে তেলাসকো সেগোভিয়ার পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন আলবা।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

রংপুরে ৪ হত্যার ময়নাতদন্তে নতুন তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তান...

ঢাকায় পুলিশের অভিযানে ৪৪০ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জ...

চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে যুগশ্রেষ্ঠ...

ঈশ্বরদীতে হত্যাচেষ্টার ৬ দিন পর সেচ্ছাসেবকদল নেতার থানায় মামলা দায়ের

হত্যাচেষ্টার ছয় দিন পর স্বশরীরে থানায় উপস্থিত হয়ে সুষ্ঠু বিচার চেয়ে এজাহার দা...

নরসিংদীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...

ফায়ার সার্ভিস-ARAB-এর যৌথ অভিযান

দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রেখে ফায়ার সার্ভিসের...

পিরোজপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েতপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা