ছবি: আমার বাঙলা
সারাদেশ

কুষ্টিয়ায় ৪ আসনে ২৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৬

কুষ্টিয়া প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ থেকে ৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ৩৪ প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থীসহ ২৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া কুষ্টিয়া-১, ২ ও ৪ আসনের স্বতন্ত্র প্রার্থীসহ ৬ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। এ সময় সংশ্লিষ্ট আসনের সকল রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ প্রস্তাবকারী ও সমর্থনকারীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

মনোনয়ন বাতিলের কারণ হিসেবে জানানো হয়, যাচাই-বাছাইয়ে কাগজপত্র সঠিক না থাকা এবং প্রয়োজনীয় তথ্যের গড়মিল থাকায় স্বতন্ত্রসহ ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান এবং বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীসহ সকল দলের প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারীরা।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, চারটি আসনে যাচাই-বাছাইয়ে ৬ জন প্রার্থীর কাগজপত্রে ত্রুটি পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্য ২৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের সকল প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তর বরইতলী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর বরইতলী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক...

মনোহরদী মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

নরসিংদীর মনোহরদীতে অবস্থিত মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর প...

সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ: প্রধানমন্ত্রী ত...

রোজাকে ঘিরে কুষ্টিয়ায় ফলের দাম বৃদ্ধি

রোজাকে সামনে রেখে কুষ্টিয়ায় ফলসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধ...

বিমানের টিকিট সিন্ডিকেট ভাঙতে হবে: বিমান প্রতিমন্ত্রী

পর্যটন নিয়ে সরকারের সুদূরপ্রসারী চিন্তা-ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বি...

চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীকে পরিকল্পিত, নান্দনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে...

উৎসব-পার্বণে দাম কমানোর প্রস্তুতি নিন: ডিসি জাহিদুল

পবিত্র রমজানকে সামনে রেখে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাতুনগঞ্জ-এ নিত্...

লালদিঘীর পাড় থেকে ছাত্রলীগের সংগঠক কায়েদে আজম বাচ্চু গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন লালদিঘীর পাড় এলাকা থেকে নিষিদ্ধ...

পেকুয়ায় মুখোমুখি সংঘর্ষে দুই বছরের শিশুর মৃত্যু, ৫ জন আহত

বরইতলী–মগনামা সাবমেরিন নৌঘাঁটি রোডে বৃহস্পতিবার সকালে এক মর্মান...

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনের আহ্বান জামায়াতে ইসলামীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মহান ২১ ফেব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা