বাগেরহাট প্রতিনিধি
সারাদেশ

বাগেরহাট পৌরসভার ড্রেনের কাজে অনিয়মের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট পৌরসভার হরিনখানা এলাকায় ড্রেন নির্মান কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ড্রেন নির্মান কাজে উল্লেখিত দরপত্র অনুযায়ী কাজ না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করছে স্থানীয়রা। নিম্নমানের কাজসহ অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে অভিযোগ করেছেন অত্র এলাকার বাসিন্দারা।

স্থানীয়রা জানান, বাগেরহাট পৌরসভার ০২নং ওয়ার্ডের হরিনখানা পশ্চিমপাড়া মেইনরোডে আইডিওআইডিপি প্রকল্পে ৪১৫ মিটার ড্রেনের কাজ চলমান আছে। ড্রেন নির্মান কাজে উল্লেখিত দরপত্রে মল্লিক বাড়ীর মোড় হতে ৪১৫ মিটার পর্যন্ত কাজ হওয়ার কথা। কিন্তু সিডিউল না মেনে নির্ধারিত স্থানে কাজ না করে সম্পূর্ন বে-আইনীভাবে অন্য জায়গায় কাজ শুরু করেছে। অপ্রয়োজনীয় স্থানে ড্রেন নির্মানে এলাকাবাসীর উপকারের চাইতে ক্ষতির আশঙ্খা করছেন অত্র এলাকার বাসীন্দারা। তাই সঠিক নিয়ম মেনে ও দরপত্র অনুযায়ী নির্ধারিত স্থানে ড্রেন নির্মানের আহ্বান এলাকাবাসীর।

হরিনখানা এলাকার বাসিন্দা রাকিব মল্লিক বলেন, মল্লিক বাড়ীর মোড় হতে ৪১৫ মিটার কাজ হওয়ার কথা। কিন্তু কোন অদৃশ্য শক্তির কারনে নির্ধারিত স্থান থেকে কাজ শুরু না হয়ে উচু জায়গায় অপ্রয়োজনীয় স্থানে কাজ শুরু করেছে। কাজটি সঠিকভাবে তদন্ত না করার ফলে অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, এলাকায় ড্রেনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি বের না হওয়ায় চরম ভোগান্তীতে পড়তে হয় এ এলাকার বাসিন্দাদের। এখন বে-আইনীভাবে কাজ করার ফলে আরো চরম ভোগান্তীর মধ্যে পড়তে হবে বলে জানান তিনি।

এলাকার বাসিন্দা সিদ্দিক মল্লিক, মোঃ রবিউল ইসলাম ও ইব্রাহীম হাওলাদার বলেন, প্রয়োজনীয় স্থানীয় ড্রেন নির্মান না করায় বর্ষা মৌসুমে পানিবন্দী হওয়ার উপক্রম হয়েছে অত্র এলাকার বাসিন্দাদের। ড্রেনের কাজটি মল্লিক বাডির মোড়ে নবনির্মিত নতুন ড্রেনের সাথে মিলিয়ে কাজ শুরু করার কথা থাকলেও কিছু সরকারি অসাধু ব্যক্তি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের কারনে এই কাজ করেছে। তারা বলেন, এদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য অনিয়ম ও নিম্নমানের কাজ করেছে। তাই এ ধরনের বে-আইনী কাজের সাথে যারা যারা সম্পৃক্ত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এলাকাবাসী।

বাগেরহাট পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) টিএম রেজাইল হক রিজভি বলেন, আইডিওআইডিপি প্রকল্পে ৪১৫ মিটার ড্রেনের কাজ চলমান আছে। কার্যাদেশ মেনে সঠিক ভাবেই কাজ দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে জানান এ কর্মকর্তা।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা