সংগৃহীত ছবি
খেলা

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : নেপালকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। গ্রুপ পর্বে এই নেপালের বিপক্ষে ২-১ ব্যবধানে হারতে হয়েছিল যুবাদের।

বুধবার (২৮ আগস্ট) নেপালের আনফা কমপ্লেক্সে শিরোপা লড়াইয়ে মাঠে নেমেছিল দুই দল। এই ম্যাচে নেপালকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

প্রথমার্ধে দাপট দেখিয়েছিল স্বাগতিকরা। কিন্তু গোল তাদের জন্য সোনার হরিণ হয়ে থেকেছে। বিপরীতে দারুণ এক ফ্রি কিক থেকে এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে মিরাজুলের ফ্রি কিক থেকে নেওয়া বাঁকানো শট সাইড পোস্টের ভেতরে লেগে জালে জড়িয়ে যায়। এই গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আক্রমণের ধার বাড়ায়। যার বদৌলতে এই অর্ধে আরও তিন গোল করতে সক্ষম হয় দল। প্রথম গোলের কারিগর মিরাজুলের পায়েই দ্বিতীয় গোল পায় বাংলাদেশ। আসাদুল ইসলাম সাকিবের ক্রসে আসাদুল মোল্লা হেড করে গোলমুখে দেন, মিরাজ চলতি বলে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান মিরাজুল।

প্রথম ২ গোল করা মিরাজুল দলের তৃতীয় গোলটি করান রাব্বি হাসান রাহুলকে দিয়ে। তার পাস ধরেই আনমার্কড অবস্থায় থাকা রাহুল ডান পায়ের নিখুঁত শটে গোল করে বাংলাদেশের জয় একপ্রকার নিশ্চিত করে ফেলেন।

দলের বেহাল পারফরম্যান্সে ক্ষিপ্ত হয়ে মাঠে বোতল ছুঁড়ে মারেন নেপালি সমর্থকরা। যার ফলে খেলা কিছু সময় বন্ধও থাকে। দর্শকরা তাঁতিয়ে দেওয়ার পর নেপালি ফুটবলারদের খেলায় প্রাণ ফিরে আসে। ম্যাচের শেষভাবে একটি গোলও পেয়ে যায় তারা।

তবে ১০ মিনিট যোগ করা সময় পেলেও আর লক্ষ্যভেদ করতে পারেনি স্বাগতিকরা। উল্টো শেষদিকে পিয়াস আহমেদ নোভা বল জালে জড়ালে বড় জয়ে শিরোপা উৎসব করে লাল-সবুজের প্রতিনিধিরা।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত ন...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা