ফাইল ফটো
খেলা

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে সৌম্য

ক্রীড়া ডেস্ক: নিজে দীর্ঘদিন অফফর্মে। ওপেনিংয়ে সমস্যার কারণে এই অফফর্ম নিয়েও দলে জায়গা পান সৌম্য সরকার। কিন্তু জায়গা পাওয়াটাকে শুধু অপচয়ই করেন তিনি। একটি-দুটি মাঝারি মানের ইনিংস মাঝে-মধ্যে খেললেও, নিয়মিতই তিনি এবং বাংলাদেশের টপ অর্ডাররা ব্যর্থ।

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হার, ভারতের সঙ্গে ব্যাটিংয়ে খুবই বাজে অবস্থার কারণে বাংলাদেশ দল নিয়ে সবাই যখন খুব শঙ্কার মধ্যে সময় কাটাচ্ছে, বিশ্বকাপে কী হয় না হয়, সুপার এইটে যেতে পারবে কি না- তা নিয়ে চিন্তিত; তখন খোদ সৌম্য সরকার শোনালেন আশার বাণী। তিনি নাকি বিশ্বকাপে খেলতেই গেছেন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে এবং এখনও সেই স্বপ্ন লালন করে চলেছেন বাংলাদেশ দলের ওপেনার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্য গ্রিন রেড স্টোরিতে আজ কথা বলেছিলেন সৌম্য। সেখানেই বিশ্বকাপে ফাইনাল খেলার এবং চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথা জানান সৌম্য সরকার।

তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে যে কোনো বিশ্বকাপে খেলাই একটা গর্বের বিষয়, ২০১৫ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলাম এবারও সে রকম রোমাঞ্চ কাজ করবে। চেষ্টা করবো ২০২৪ সালে আমার জন্য স্মরণীয় করতে পারি এবং পাশাপাশি দলকেও ভালো কিছু উপহার দিতে পারি।’

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পুরোপুরি অফফর্মে থাকলেও তার ব্যাপারে আশাবাদী সৌম্য। তিনি বলেন, ‘শেষ শ্রীলঙ্কা সিরিজে একসঙ্গে ছিলাম। দেখেছি সে (শান্ত) পুরো দলকে একত্র করে ভালো করার চেষ্টা করেছে। আশা করি, সবকিছু একত্র করে একটা বিশ্বকাপে সে সবাইকে সামনে নিয়ে আসতে পারবে। আমার পক্ষ থেকে তার জন্য শুভকামনা; আশা করব, সে বাংলাদেশকে অধিনায়কত্বের দিক থেকে নতুন কিছু উপহার দেবে।’

একটা ভালো টুর্নামেন্ট উপহার দেয়ার প্রতিশ্রুতির কথা জানান সৌম্য। তিনি বলেন, ‘শান্ত নতুন অধিনায়ক। সাকিব (ভাই), রিয়াদ (ভাই) আছে, আমরাও অনেক দিন ধরে খেলছি। সবার অভিজ্ঞতাকে একসঙ্গে করে দল হিসেবে খেললে আশা করি আমরা একটা ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারবো।’

চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথা জানিয়ে সৌম্য সরকার বলেন, ‘সব সময় বড় স্বপ্ন দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। ব্যক্তিগতভাবে আমি বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। কেউ সেমিফাইনাল বললে আমি বলব, ফাইনাল খেলতে যাবো। তারপরে রেজাল্টের কথা আসবে। মাঠে ভালো খারাপের উপর ফল আসবে। খেলায় উত্থান-পতন, ভালো-খারাপ, হার-জিত থাকবে। আমরা আমাদের দিক থেকে চাইব নিজেদের সেরাটা দেওয়ার।’

বিশ্বকাপে গ্রুপ ‘ডি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে চারটি ম্যাচ মোট তিনটি ভেন্যুতে খেলবে বাংলাদেশ। টাইগারদের শিরোপা মিশন শুরু হবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা