সংগৃহিত
খেলা
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি

চতুর্থবারের মতো ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ ‘বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি’ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে । রোববার (২ জুন) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে ৩টি লোনাসহ ৪১-১৮ পয়েন্ট ব্যবধানে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নেয় লাল-সবুজের দল।

এর মধ্য দিয়ে মর্যাদার বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবারের মতো ফাইনালে জায়গা করে নিল দলটি। আজ খেলার প্রথমার্ধে বিজয়ী দল ২৩-০৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল।

বাংলাদেশের তারকা রেইডার অধিনায়ক আরদুজ্জামান মুন্সি শেষ চারের লড়াইয়ে দারুণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন। প্রতিপক্ষের কাছ থেকে আরদুজ্জামান একাই তুলে আনেন মূল্যবান ১১টি পয়েন্ট। সেমিফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচসেরার হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের হুইপ সানজিদা খানম, এমপি এবং দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।

গত আসরের দুই সেমিফাইনালিস্ট এবারও পরস্পরের মুখোমুখি হয়। অভিন্ন প্রতিপক্ষের ম্যাচের ফলাফলও অভিন্ন।

ম্যাচের শুরুতেই আজ বাজিমাত করে বাংলাদেশ। খেলার মাত্র ১২ সেকেন্ডেই বোনাসসহ থাইল্যান্ডের কাছ থেকে ৪ পয়েন্ট তুলে আনেন আরদুজ্জামান। খেলার ষষ্ঠ মিনিটে প্রথম লোনা অর্জন বাংলাদেশের। এ সময় ১০-১ পয়েন্ট এগিয়ে ছিল বাংলাদেশ। ১৯ মিনিটে ম্যাচের দ্বিতীয় লোনা বাংলাদেশের। আরদুজ্জামান, মিজানুররা এগিয়ে ছিল ২৩-৭ পয়েন্ট ব্যবধানে। প্রথমার্ধে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি থাইল্যান্ড।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের সামনে অসহায় আত্মসমর্পণ থাইল্যান্ডের। খেলার ২৮ মিনিটে তৃতীয় লোনা (৩৪-১২ পয়েন্ট এগিয়ে বাংলাদেশ) তুলে একচেটিয়া ম্যাচ জয় স্বাগতিকদের।

খেলা শেষে ম্যাচসেরা বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘চতুর্থবারের মতো আমি বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে খেলছি। প্রথম আসরে তিনবার ম্যাচসেরা, দ্বিতীয় আসরে একবার, তৃতীয় আসরে ম্যাচসেরা না হলেও এবার চতুর্থ আসরে ৬ ম্যাচের মধ্যে ২ বার ম্যাচসেরার পুরস্কার জিতেছি। আসলে আমি সেরা হয়েছি এটা বড় কথা নয়, দল সেমিফাইনালে জিতে ফাইনালে উঠেছে এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। সেমিফাইনালেও মতো ফাইনালেও আমরা জিততে চাই। দেশকে আরেকবার শিরোপা রঙে রাঙাতে চাই।’

বাংলাদেশের কোচ আব্দুল জলিল বলেন, ‘আমি গতকালই বলেছিলাম থাইল্যান্ডকে হারিয়ে আমরা ফাইনালে যেতে চাই। ছেলেরা দারুণ খেলে আজ সেই উপলক্ষ এনে দিয়েছে। ছেলেদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। ওরা শুধু আজ সেমিফাইনালেই নয়; পুরো টুর্নামেন্ট অর্থাৎ গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল ৬ ম্যাচে দুর্দান্ত খেলেছে। গত তিন আসরে চ্যাম্পিয়ন হলেও এবারের দলটাকে আমি বলব সবচেয়ে দুর্দান্ত।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরান যুদ্ধে খরচ ৩৫ বিলিয়ন ডলার, তলানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তাদের থাড প্রতিরোধ...

উখিয়া ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যা...

যৌনকর্মীর গল্পে ‘গুলশানের চামেলি’, থাকছেন বাঁধন-মধুমিতা

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে গণপিটুনি

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর (২৭) সঙ্গে পরকীয়ার অভিযোগে দাসপাড়া ইউনিয়নের ৩ নম...

পেকুয়ায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শীলখালী ইউনিয়নের ৮ নম্বর ও...

লাইফস্টাইল
বিনোদন
খেলা