সংগৃহিত
খেলা

হায়দরাবাদকে উড়িয়ে কলকাতা চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক : কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

রোববার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে হায়দরাবাদকে ১৮.৩ ওভারে মাত্র ১১৩ রানে অলআউট করে ১০ বছর পর আইপিএলের শিরোপা জিতে কলকাতা নাইট রাইডার্স।

এদিন টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক ও হারসিত রানার গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি প্যাট কামিন্সের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদ। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক কামিন্স। ২৩ বলে ২০ রান করেন এইডেন মার্করাম।

কলকাতার হয়ে ২.৩ ওভারে ১৯ রানে ৩ উইকেট শিকার করেন ক্যারিবীয় তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ৩ ওভারে মাত্র ১৪ রানে ২ উইকেট নেন অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ক। ৪ ওভারে ২৪ রানে ২ উইকেট নেন ভারতীয় পেসার হারসিত রানা।

১১৩ রানের মামুলি রান তাড়া করতে নেমে ১.২ ওভারে দলীয় ১১ রানে উইকেট হারান ওপেনার সুনীল নারিন। এরপর ভেঙ্কটিশ আইয়ারকে সঙ্গে নিয়ে ৪৪ বলে ৯১ রানের জুটি গড়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।

জয়ের জন্য ৬৭ বলে কলকাতার প্রয়োজন ছিল মাত্র ১২ রান। খেলার এমন অবস্থায় আউট হয়ে ফেরেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তিনি ৩২ বলে ৫টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৩৯ রান করে ফেরেন।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে সঙ্গে নিয়ে ৫৮ বল আগেই ৮ উইকেটের জয় নিশ্চিত করেন ভেঙ্কটিশ আইয়ার। তিনি ২৫ বলে ৪টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৫১ রান করে অপরাজিত থাকেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা