খেলা

ব্যাটাররা এখনো বড় স্কোর করার সামর্থ্য অর্জন করেনি: শান্ত

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডের বিপক্ষে কেন ম্যাচ হারলো বাংলাদেশ? এই প্রশ্ন কাউকে করা হলে তার উত্তর দেবার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। ক্রিকেট সম্পর্কে যাদের ন্যুনতম ধারণা আছে তারা সবাই বলতে পারবে ব্যাটিং ব্যর্থতায়। রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গে ২৩৬ রানের পুঁজিকে সাদামাটা বলাটা ভুল হবে না। তাও আবার সেটা নিউজিল্যান্ডের মতো দলের সাথে করলে জয়ের আশা করাটা বাড়াবাড়ি বলতে হবে।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন, মিডল ওভারে নিয়মিত উইকেট হারানোয় নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো পুঁজি আসেনি, আর তাতেই হেরেছে বাংলাদেশ। ব্যাটাররা এখনো বড় স্কোর করার সামর্থ্য অর্জন করেনি, হারের পর এমনটিও বলেছেন অধিনায়ক শান্ত।

তবে আসল প্রশ্ন কেন বারবার ব্যর্থ লাল সবুজের ব্যাটাররা? শান্ত, মুশফিক, হৃদয়রা কেন প্রায় প্রতি ম্যাচেই মুখ থুবড়ে পড়েন? বিশেষ করে আইসিসির বৈশ্বিক আসরে।

বিষয়টি নিয়ে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আইসিসির টুর্নামেন্টে কীভাবে ভালো করতে হবে এটা খেয়াল রাখতে হবে। আমার মনে হয়, দল হিসেবে প্রতিটি বিভাগেই ভালো করা জরুরি। দেখা যাচ্ছে, একদিন ওপরের দিকে ব্যাটিং ভালো হচ্ছে, একদিন মিডলে। আবার একদিন বোলিং, আবার দেখা গেল কোনদিন ফিল্ডিং ভালো হচ্ছে। এই হচ্ছে আমাদের অবস্থা। দল হিসেবে কালেক্টিভ পারফরম্যান্স করতে পারলে এসব টুর্নামেন্ট কিংবা বড় দলের বিপক্ষে জেতা সম্ভব হবে।’

ভারতের বিপক্ষে ম্যাচে মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। লড়াই করে মিডল অর্ডার। নিউজল্যান্ডের বিপক্ষ এলো ভালো শুরু, পাওয়ার প্লে-তে ১ উইকেট হারিয়ে ৫৮ রান। কিন্তু এদিন ব্যর্থ মিডল অর্ডার। অবাক করার মতো বিষয় পুরো ম্যাচে ১৭৮টি ডট বল খেলেছে বাংলাদেশের ব্যাটাররা। ওভারের হিসেব করলে ২৯ ওভার ৪ বল, অর্থাৎ মাত্র ২০ ওভার ২ বলে রান নিতে পেরেছে শান্তর দল। যার ফল ২৩৬ রানের মামুলি পুঁজি আর বড় হার।

অধিনায়ক ‘শান্ত এমন পারফরম্যান্সের ব্যাখ্যায় বলেন, এই ম্যাচের ডটের কথা যদি বলেন, আমরা ৫ ওভার কিংবা ১০ ওভার পর পর নিয়মিত উইকেট হারাচ্ছিলাম। ওইসময় ব্যাটারদের জন্য স্ট্রাইক রোটেট করে খেলা বেশ কঠিন ছিল। দুই একটা বড় পার্টনারশিপ হলে হয়তো এমনটা হতো না। আমাদের অভ্যাস করতে হবে কীভাবে ৩০০ করা যায়।’

ব্যাটিংয়ের পাশাপাশি গত দুই ম্যাচে ফিল্ডিংটাও হয়েছে খুব বাজে। রানআউট আর ক্যাচ মিসের মহড়ায় প্রতিপক্ষ ব্যাটার সুযোগ পেয়েছে একাধিকবার। তবে মন্দের ভালো বোলিং। পাকিস্তানের ব্যাটিং স্বর্গেও ভালো বল করেছেন তাসকিন, মোস্তাফিজ, নাহিদ রানারা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা