খেলা

ভারত-পাকিস্তান ম‍্যাচে পানি ঢালবে কি দুবাইয়ের আকাশ?

ক্রীড়া ডেস্ক

১৬ মাস পর আজ দুবাইয়ে ভারত-পাকিস্তান মুখোমুখি এক দিনের ক্রিকেটে। চ্যাম্পিয়ন্স ট্রফির এ ম্যাচ ঘিরে তৈরি হয়েছে চিরাচরিত উত্তাপ। কিন্তু, আবহাওয়া বাদ সাধবে না তো দুবাইয়ের মহারণে?

টান টান উত্তেজনার ম্যাচে কি পানি ঢালবে দুবাইয়ের আকাশ? কী বলছে সেখানকার আবহাওয়ার পূর্বাভাস?

দিন-রাতের এই ম্যাচ ঘিরে সামান্য হলেও আশঙ্কার কথা শুনিয়েছেন আবহবিদেরা। দুবাইয়ের আবহওয়া দপ্তর জানিয়েছে, রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে মূলত পরিষ্কার থাকবে আকাশ। বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়ার গতিবেগ থাকবে ২০ কিলোমিটার প্রতি ঘণ্টার কাছাকাছি। বিকালের পর হাওয়ার গতিবেগ কিছুটা বাড়তে পারে। সর্বোচ্চ ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বইতে পারে হাওয়া। সন্ধ্যার আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে বাড়বে মেঘের পরিমাণ। সামান্য বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিক্ষিপ্ত ভাবে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে রাতের দিকে।

আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, রোববার রাতে দুবাইয়ে বৃষ্টির সম্ভাবনা চার শতাংশ। তা ভারত-পাকিস্তানে ম্যাচে প্রভাব ফেলবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা