খেলা

পাকিস্তানে ভালো খেলতে  চান শান্ত

আমার বাঙলা ডেস্ক

দুবাইয়ে ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু করলেও পাকিস্তানে ভালো খেলতে চান শান্ত । নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডিতে। গত বছর এই ভেন্যুতে টেস্ট জিতেছিল বাংলাদেশ। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে মুখিয়ে নাজমুল হোসেন শান্তরা।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কাছে হেরে টুর্নামেন্টে টিকে থাকার পথ কঠিন হয়ে গেলো বাংলাদেশের। আগামী ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ম্যাচ হারের পর শান্ত বলেছেন, ‘আমরা সম্প্রতি পাকিস্তানে খেলেছি, তাই রাওয়ালপিন্ডির কন্ডিশনে ছেলেরা দ্রুত মানিয়ে নিতে পারবে।’

ভারতের বিপক্ষে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতার পর তাওহীদ হৃদয় ও জাকের আলীর ইনিংসে বাংলাদেশ ২২৮ রানের সংগ্রহ পায়। মামুলি টার্গেটে ভারতকে কিছুটা হলেও চাপে রাখতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু মিস ফিল্ডিং ও কিছু ক্যাচ ধরতে না পারায় সেই সুযোগও হাতছাড়া করে বাংলাদেশ। শান্ত বলেছেন, ‘হৃদয় ও জাকের দারুণ ব্যাটিং করেছে, তবে আমরা ফিল্ডিংয়ে কিছু ভুল করেছি। ক্যাচ হাতছাড়া ও রানআউট মিস না হলে ফলাফল ভিন্ন হতে পারতো। ভারতের স্পিনারদের বিপক্ষে হৃদয় ও জাকেরের ব্যাটিং সত্যিই প্রশংসনীয়। আশা করি, তারা এভাবেই পারফর্ম করতে থাকবে।’

অনেকেই মনে করছেন, স্পিনবান্ধব কন্ডিশনে তিনজন পেসার না খেলিয়ে একজন বাড়তি স্পিনারের দরকার ছিল বাংলাদেশের। এ নিয়ে অবশ্য ভিন্ন মত পোষণ করেন শান্ত, ‘একাদশে অতিরিক্ত স্পিনার দরকার ছিল কি না... আমি তা মনে করি না। নতুন বলে উইকেট পেলে ম্যাচের পরিস্থিতি অন্যরকম হতে পারত।’

আমার বাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা