খেলা

রাজবাড়ীতে শহীদ সাগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঢাকায় নিহত শহীদ সাগরের স্মরণে রাজবাড়ীতে শহীদ সাগর স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ সাগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক কমিটির উদ্যোগে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুল গাফফার হাজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, শহীদ সাগরের পিতা তোফাজ্জেল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমূদ সুজন, সংগঠনের অন্যতম নেতা মিরাজুল মাজিদ তুর্য, হাসিবুল ইসলাম শিমুল, মো. তানিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, শহীদ সাগরের পিতা তোফাজ্জেল হোসেন একজন গর্বিত পিতা। আজকের এই অনন্য আয়োজনের মধ্য দিয়ে তিনি তা আরও গভীরভাবে অনুভব করতে পারবেন। শহীদ সাগর দেশের মানুষের জন্য যে আত্মত্যাগ করেছেন, তা কখনোই বিস্মৃত হবে না।

তিনি আরও বলেন, "শহীদ সাগরের স্মরণে আয়োজিত এ টুর্নামেন্ট যেন প্রতি বছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

আমার বাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা