ছবি: বগুড়া প্রতিনিধি
সারাদেশ

শ্রমিক নেতার ওপর হামলার প্রতিবাদে আগুন-ভাঙচুর 

বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরে মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতার ওপর হামলার ঘটনায় সকাল থেকে দুপুর পর্যন্ত সব রুটে পরিবহন চলাচল বন্ধ রাখার পর কর্মবিরতি প্রত্যাহার করেছে শ্রমিকেরা। এদিন দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগে থমথমে অবস্থা বিরাজ করছিল। সেনাবাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে লাঠিচার্জ করে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় ৭ ঘণ্টা পর পুলিশের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে মোটর শ্রমিক ইউনিয়ন। দুপুর ১টা থেকে সড়কে যানবাহন চলাচল শুরু করে।

বুধবার (১৯ মার্চ) সকাল থেকে বগুড়ার সকল রুটে পরিবহন চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। শহরের চারমাথা, ঠনঠনিয়া, হাড্ডিপট্টি, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় বিক্ষুদ্ধরা লাঠি-শোটা নিয়ে সড়কে অবস্থান নেয়। তারা বাস ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়। এতে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। সবচেয়ে বেশি দুর্ভোগে ছিলেন কর্মজীবী মানুষ। ঢাকাগামী যাত্রীরা আগাম টিকিট সংগ্রহ করেও গন্তব্যে যেতে পারেননি। উত্তেজিত পরিস্থিতিতে শহরের স্টেশন রোডের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেন। স্টেশন রোডে বন্ধ রাখা নারিকেলের দুইটি আড়তে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

সংশ্লিষ্ট সুত্র জানায়, মঙ্গলবার বিকেলে শহরের স্টেশন রোডে নারিকেল ব্যবসায়ীদের সাথে সিএনজি চালিত অটোরিকশা চালকদের বাকবিতন্ডা থামাতে গিয়ে হামলার শিকার হন দুই শ্রমিক নেতা। তারা হলেন- বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং সদস্য হযরত আলী। তাদেরকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু জানান, দুই নেতাকে অন্যায়ভাবে মারপিট করে আহত করার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা। হামলায় জড়িতদের তিনদিনের মধ্যে গ্রেপ্তার করতে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

এ ব্যাপারে বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশি টহল জোরদার করা হয়েছে। দুই শ্রমিক নেতার ওপর হামলার অভিযোগে মঙ্গলবার রাতেই নারিকেল ব্যবসায়ী রতনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা