ছবি: রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ী জেলা প্রেসক্লাবের প্রকাশনা উৎসব

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা প্রেসক্লাবের বার্ষিক ম্যাগাজিন ‘অক্ষর’ এর দ্বিতীয় সংখ্যা প্রকাশ উপলক্ষে প্রকাশনা উৎসব ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় রাজবাড়ী শহরের রেড ক্রিসেন্ট প্লাজার তৃতীয় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি করিম ইসহাকের সভাপতিত্বে প্রকাশনা বিষয়ক আলোচনায় অংশ নেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমল কান্তি সরকার, রাজবাড়ী একাডেমির সহ সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, রাজবাড়ী সরকারি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক সুরজিৎ চক্রবর্তী, রাজবাড়ী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি খোকন মাহমুদ, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সভাপতি ফারুক উদ্দিন, অক্ষর এর প্রচ্ছদ শিল্পী রাজকুমার পাল, গোয়ালন্দ প্রেসক্লাবের আহ্বায়ক গণেশ পাল, সাবেক সভাপতি আজু শিকদার, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আমাদের রাজবাড়ীর সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, যুগ্ম সম্পাদক ও চ্যানেল টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার সুমন বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, লেখালেখির চর্চা যত হবে ততই সে নিজেকে সমৃদ্ধ করতে পারবে। এ ধরনের ম্যাগাজিন প্রকাশ নিশ্চয় সৃষ্টিশীল কর্ম। এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এসব সাহিত্য কর্মকান্ডের মাধ্যমে রাজবাড়ীকে তুলে ধরতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন।

অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক শামীম রেজা, অর্থ ও দপ্তর সম্পাদক রবিউল রবি, কার্যনির্বাহী সদস্য ফাহিমুর রহমান, দেশ রূপান্তর এর জেলা প্রতিনিধি আব্দুল হালিম বাবু, ইত্তেফাকের গোয়ালন্দ প্রতিনিধি আক্তারুজ্জামান মৃধা।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা