ছবি: রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

ঋণের প্রলোভনে ২০ লক্ষাধিক টাকা নিয়ে উধাও ‘ঊষার আলো ফাউন্ডেশন’

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরে ‘ঊষার আলো ফাউন্ডেশন’ নামের একটি বেসরকারি সংস্থা (এনজিও) ঋণের প্রলোভন দেখিয়ে অসহায় মানুষদের কাছ থেকে ২০ লক্ষাধিক টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৭ মার্চ) ভুক্তভোগী সাইদুল ইসলাম এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাইদুল ইসলাম জানান, উজানচর জামতলা হাটে তার রিকশার যন্ত্রাংশের দোকানে সংস্থার কর্মকর্তারা এসে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখায়। তবে, শর্ত ছিল—ঋণ পেতে হলে ৮০ হাজার টাকা সঞ্চয় ও ৫ হাজার টাকা বীমা বাবদ জমা দিতে হবে। তিনি ৭৫ হাজার ৫০০ টাকা জমা দেন। কিন্তু নির্ধারিত সময়ে ঋণ নিতে গেলে দেখতে পান, অফিস তালাবদ্ধ এবং সংস্থার কর্মকর্তাদের মোবাইল ফোন বন্ধ।

ঊষার আলো ফাউন্ডেশনের ভাড়া নেওয়া ভবনের মালিক প্রান্তি সুলতানা জানান, সংস্থাটি প্রতি মাসে সাত হাজার টাকা ভাড়ার শর্তে তিন বছরের জন্য অফিসটি ভাড়া নেয়। তবে, তারা কোনো লিখিত চুক্তিপত্র জমা দেয়নি।

সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার মো. রুবেল হাসান ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘ঊষার আলো ফাউন্ডেশন’ নামে একটি এনজিও যে কার্যক্রম চালাচ্ছিল, তা সম্পর্কে আমি রবিবার জানতে পারি। তাদের কাগজপত্র জমা দিতে বললে তারা দুই দিনের সময় চায়। আজ জানতে পারলাম, তারা পালিয়ে গেছে। সংস্থাটি আমাদের রেজিস্ট্রেশন তালিকায় নেই।

গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এবং প্রতারকদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা