ছবি: সংগৃহীত
খেলা

রিয়ালের বড় ধাক্কা, চোটে নতুন বছরের প্রথম ম্যাচেই এমবাপে নেই

আমার বাঙলা ডেস্ক

কিলিয়ান এমবাপেকে ছাড়াই নতুন বছরে প্রথম ম্যাচ খেলতে নামছে রিয়াল মাদ্রিদ। হাঁটুর চোটে আপাতত মাঠের বাইরে আছেন ফরাসি ফরোয়ার্ড। তিনি কবে ফিরতে পারবেন, সে ব্যাপারে পরিষ্কার করে কিছু বলতে পারলেন না শাবি আলোন্সো। বিশ্বকাপ জয়ী তারকাকে ‘যত তাড়াতাড়ি সম্ভব’ মাঠে ফেরানোর চেষ্টা করার কথা বললেন রিয়াল কোচ।

ইউরোপের সফলতম ক্লাবটি গত বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাঁ হাঁটু মচকে গেছে এমবাপের। চোট কতটা গুরুতর বা কতদিনের জন্য বাইরে থাকতে হবে তাকে, সেসব কিছু বলা হয়নি তখন।

শনিবার সংবাদ সম্মেলনে এমবাপের মাঠে ফেরার প্রশ্নে আলোন্সো বলেন, এখনও এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে পারছি না।

তিনি বলেন, “আমরা সময়সীমা কম করার জন্য যথাসাধ্য চেষ্টা করব, যাতে সে যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুত হতে পারে। ‘যত তাড়াতাড়ি সম্ভব’ মানে কখন? এটাই প্রশ্ন। আমি জানি না। সুপার কাপ? দেখা যাক। হয়তো পরবর্তী ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আরও স্পষ্টভাবে বলতে পারব।”

জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে আগামী বৃহস্পতিবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। সেখানে জিততে পারলে ১১ জানুয়ারি খেলবে ফাইনাল, যেখানে প্রতিপক্ষ থাকবে বার্সেলোনা ও আথলেতিক বিলবাওয়ের মধ্যে লড়াইয়ে জয়ী দল।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এমবাপেকে। এর আগে স্পেনের ক্রীড়া দৈনিক মার্কার খবরে বলা হয়েছিল, সুপার কাপে দলের সঙ্গে সৌদি আরবে যাচ্ছেন না এমবাপে। এমনকি ১৭ জানুয়ারি লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচ ও ২০ জানুয়ারি শৈশবের ক্লাব মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও তার খেলা নিয়ে আছে অনিশ্চয়তা।

এই মৌসুমে রেয়ালের হয়ে সব প্রতিযোগিতায় মিলিয়ে এখন পর্যন্ত ২৯ গোল করেছেন এমবাপে। লা লিগায় ১৮ গোল নিয়ে তিনি আছেন শীর্ষে। গত বছরে সব মিলিয়ে ৫৯ গোল করে তিনি স্পর্শ করেন রেয়ালের হয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোলের ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড।

আমারবাঙলা/এবী

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে খাল খননে সাশ্রয়ের ৪৭লাখ টাকা ফেরত

সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের এক অনন্য দৃষ্টান্ত স্থা...

মস্কোতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছ...

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার জরুরি নির্দেশনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘ...

১৮ই শ্রাবণে যেসব জেলায় বজ্রবৃষ্টি

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়...

সেউটা সংকটে ইসরায়েলের হাত থাকার অভিযোগ

মরক্কো থেকে প্রায় ৬০ হাজার অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউটায় প্র...

৯১ বলে ২৩৩, অভিষেকের ঝড়ো ইনিংস

আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না অভিষেক শর্মার। তবে এমন কঠিন সময়েই দ...

ঘুমের পর ক্লান্তির পেছনে যে ৪ কারণ

ঘুম ঠিকমতো হলেও অনেক সময় শরীরের ক্লান্তি দূর হয় না। এমন অভিজ্ঞতার সঙ্গে কম-বে...

শাকিব-বুবলীর স্মৃতি ফিরিয়ে আনলেন চয়নিকা

ঢালিউড মেগাস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীরকে নি...

বেরোবির ৪ শিক্ষকের ১২ গবেষণাপত্র প্রত্যাহার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চার শিক্ষকের ১২টি গবেষণাপত্র প্র...

বাগেরহাটে চার এপিপির পদত্যাগ

বাগেরহাট জেলা জজ আদালতের চার সরকারি সহকারী কৌঁসুলি (এপিপি) একযোগে পদত্যাগ করে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা