প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীতে তারুণ্য উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি

’এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে রাজবাড়ীতে তারুণ্য উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

র‌্যালিতে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারিফ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ হোসেন, রাজবাড়ী সমাজসেবা কার্যালয়ের উপরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা, জনস্বাস্থ‌্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাকারিয়া এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম।

র‌্যালিতে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব‌্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, "তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। তরুণ প্রজন্মই ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যাবে।"

আমারবাঙলা/এনআই

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডলারের দুর্বলতায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান

ডলারের দরপতন ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার প্রভাবে বিশ্ববাজারে...

টমাহক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাপানকে কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ ক...

ভারতীয় জাহাজে হামলা, ১৩ নাবিক উদ্ধার

ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, ইয়েমেনের জলসীমার কাছাকাছ...

অবসর নিয়ে ধোঁয়াশায় নেইমার

নেইমার বলেন, ‘আমি জানি না আর কত দিন খেলব। অবসরের কথা এখনো ভাবিন...

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১৭

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত...

জোবাইরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন

উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে স্টার নিউ...

সুন্দরবন রক্ষায় পিরোজপুরে পরামর্শ সভা

প্লাস্টিক ও পলিথিন দূষণের ক্ষতিকর প্রভাব থেকে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায়...

গ্যাস সরবরাহ স্বাভাবিকের আশ্বাস মন্ত্রীর

আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে জানি...

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১১ দলের স্মারকলিপি

গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় এবং...

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৮১৮, মৃত্যু ৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা