প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীতে উদীচীর সম্মেলন অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে “ আমরাতো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে” ¯স্লোগান ধারণ করে উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রফেসর শংকর চন্দ্র সিনহাকে সভাপতি ও এজাজ আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।


শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় শহরের আজাদী ময়দনা সংলগ্ন সংগঠনের কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক আবদুল মোতালেব।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা উদীচীর সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা। অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সংগীত বিষয়ক সম্পাদক সুরাইয়া পারভীন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, জেলা উদীচীর সহ-সভাপতি আজিজুল হাসান খোকা, সদস্য ধীরেন্দ্র নাথ দাস, সাবেক সাংগঠনিক সম্পাদক এজাজ আহমেদ, সদস্য ফকির শাহাদত হোসে, কবি নেহাল আহমেদ, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তী। সঞ্চালনা করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।


এসময় বক্তারা বলেন, উদীচী শুধু মাত্র একটি গানের দল না, শুধুমাত্র একটি নাটকের দল না। যে মানুষগুলো নিজে নিজে চিন্তা করতে পারে না। নিজে নিজে চলতে পারেনা । সেই সকল মানুষদের পথ দেখানোর জনই উদীচীর জন্ম। রাজনৈতিক দলগুলো ধর্মঘটের মাধ্যমে তাদের আন্দোলন করে থাকে । আর উদীচী সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে মানুষের মুক্তির কথা বলে। যে শ্রমিকরা এই অট্টলিকা তৈরি করছে। যে কৃষক আমাদের মুখে খাবার তুলে দিচ্ছে। তারা আজ নিপীড়িত। এই নিপীড়িত মানুষের মুক্তির জন্যই উদীচী তার সাংস্কৃতিক লড়াই চালিয়ে যাচ্ছে। সমাজকে বৈষম্যমুক্ত করতে উদীচী তার লড়াই চালিয়ে যাবে।


উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বর ঘুরে উদীচী কার্যালয়ে এসে শেষ হয়।কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি আজিজুল হাসান খোকা, কাজী শামসুল ইসলাম, কবিতা চন্দ গুহ, ফকির শাহাদত হোসেন, এ্যাড বাবন চক্রবর্তী, ইকবাল হোসেন, সহ সাধারণ সম্পাদক লুৎফর রহমান লাবু, গৌতম কুমার বসু, কোষাধ্যক্ষ রাধেশ্যাম চক্রবর্তী, সম্পাদক মন্ডলীর সদস্য মো. আব্দুল জব্বার, ধীরেন্দ্র নাথ দাস, সোমা কর্মকর, উত্তম দাস, কনা রাণী দাস, আব্দুল হালিম বাবু। সদস্য ডা. সুনীল কুমার বিশ^াস, আ. রহমান খান, আওয়াল মোল্লা, শমী সরকার, মলীনা পারভীন, আফরোজা নাহার ডলি, তুহিন চৌধুরী, গৌতম সরকার, ফয়সাল শেখ, ফিরোজা খাতুন। দুইজনকে পরবর্তীতে কো-অপারেট করা হবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬)

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে নামাজের মর্য...

দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং কিশো...

নেপাল ভ্রমণে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

নেপালে টানা ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায়...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা