সংগৃহীত
সারাদেশ

পুলিশ কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

নাটোর প্রতিনিধি

নাটোর সদর থানার ভেতরে পুলিশের ঘুষ গ্রহণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দিতে আসা এক সেবা প্রার্থীর কাছ থেকে আমিনুল ইসলাম নামে এক উপ পরিদর্শকের ঘুষ গ্রহণের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। পরে সদর থানা পুলিশের উপ পরিদর্শক আমিনুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) রাতে পুলিশ সুপারের কার্যালয় থেকে এই আদেশ দেওয়া হয়।

এদিকে শনিবার সন্ধ্যায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এক মিনিট ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি নাটোর সদর থানা ভবনে এসআই আমিনুল ইসলামের ডেস্কে গেছেন। কথাবার্তার একপর্যায়ে ওই ব্যক্তি কিছু টাকা আমিনুলের হাতে দেন। তাৎক্ষণিক আমিনুল ওই টাকা তার টেবিলের ড্রয়ারে রেখে দেন। ওই ডেস্ক থেকে আসার সময় সেবাপ্রার্থীকে টাকা দেওয়ার কারণ চান আরেক ব্যক্তি। তখন সেবাপ্রার্থী বলেন, আমি ৩০০ টাকা উনাকে চা খেতে দিয়েছি। এ সময় তিনি আরো জানান, পুলিশ ছাড়পত্র পেতে এর আগে তিনি অন্য একজন পুলিশ কর্মকর্তাকে এক হাজার টাকা দিয়েছেন। তবে ওই কর্মকর্তার পরিচয় তিনি উল্লেখ করেননি। তদন্তের জন্য যে কর্মকর্তা বাড়িতে গিয়েছিলেন, তাকে টাকা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এই ভিডিওটি ধারণকারী অপর ভুক্তভোগী মামুন হোসেন জানান, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তিনি তার পরিচিত মোবারক হোসেনের হয়ে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে থানায় আসেন। এসময় থানার ভেতরেই ক্লিয়ারেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম তার কাছে ঘুষ দাবি করেন। এসময় অন্য এক আবেদনকারীর কাছ থেকে ঘুষ গ্রহণের একটি ভিডিও ধারণ করে রাখেন তিনি। পরে তার কাছে ঘুষ দাবি করলে প্রতিবাদ করে থানা থেকে বেরিয়ে আসেন। পরে আবেদনকারী মোবারককে বার বার ফোন করে ঘুষ দাবী করেন ওই এসআই।

তিনি বলেন, যারাই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেন তাদের থেকে কৌশলে পুলিশের অনেক কর্মকর্তা টাকা আদায় করেন।
অভিযুক্ত এসআই আমিনুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান এসআই আমিনুল ইসলামকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কারো ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ নেবে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে গেলে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা