সংগৃহিত
জাতীয়

সীমান্ত দিয়ে অস্ত্র নিয়ে প্রবেশের সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর সতর্ক অবস্থানে রয়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সীমান্ত দিয়ে অস্ত্র নিয়ে এ দেশে প্রবেশের কোনো সুযোগ নেই।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের দুই নম্বর গেইটস্থ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, মিয়ানমার সীমান্ত থেকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে অস্ত্র-শস্ত্র বাংলাদেশে প্রবেশ করছে বলে যেসব খবর পাওয়া যাচ্ছে, তাতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে সচেষ্ট। দেশে অস্ত্র নিয়ে কারো প্রবেশের সুযোগ নেই। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে সীমান্ত এলাকায় বিভিন্ন অনভিপ্রেত ঘটনা ঘটছে। সেসব নিয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।

ড. ইউনূস প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ড. ইউনূসের বিষয়ে আদালত যা নির্দেশনা দিচ্ছেন সরকার সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। আমরা আইনের বাইরে কিছু করছি না। ড. ইউনূসের বিষয়টি সম্পূর্ণ আইনের ব্যাপার। আইনের বাইরে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপিকে এদেশের মানুষ প্রত্যাখান করেছে। ২০০৮ সালের নির্বাচনে তারা ৩০টি আসনে জয় পেয়েছে। ১৪ সালের নির্বাচন বয়কট করেছে এবং ১৮ সালের নির্বাচনে মাত্র ৬টি আসন পেয়েছে। বিএনপি সুনিশ্চিত ছিলো সুষ্ঠু নির্বাচনে কোনো ষড়যন্ত্র না করলে বা তাদের বিদেশি প্রভুরা হস্তক্ষেপ করতে না পারলে তারা কখনো ক্ষমতায় আসবে না। যার কারণে তারা নির্বাচনে আসেনি।

আন্দোলন অব্যাহত থাকবে কারাগার থেকে বের হয়ে বিএনপি নেতাদের দেওয়া বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা আগেও দিন তারিখ ঠিক করে দিয়েছিল সরকার পতনের। কিন্তু, তাদের ডাকে জনগণ সাড়া দেয়নি। বরং তাদের দেখে মানুষ হেসেছে। এ দেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

মত বিনিময়কালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা ও চট্টগ্রামের পুলিশ সুপার শফিকুল ইসলামসহ জেলা ও মহানগর পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা