সংগৃহীত
সারাদেশ

টেকনাফের পাহাড়ে বন্য হাতির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে আবারো একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) কক্সবাজার দক্ষিণ বন বিভাগের হ্নীলা বিটের পাহাড়ি ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মনিরুল ইসলাম হাতির মৃত্যুর তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে হ্নীলা বিটের পাহাড়ি ছড়ায় বনকর্মীরা একটি হাতির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে যান। স্ত্রী জাতের এই হাতির বয়স আনুমানিক ১৫ বছরের মতো।

মৃত হাতির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই জানিয়ে বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ বলেন, ধারণা করা হচ্ছে পাহাড়ের চূড়া থেকে দু-এক দিন আগে পড়ে গিয়ে হাতিটি মারা গেছে। ময়নাতদন্ত শেষে হাতিটি মাটিচাপা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এর আগে চলতি বছরের ৫ জানুয়ারি বাচ্চা প্রসবের সময় টেকনাফের হোয়াইক্যং বনবিটে একটি মা হাতির মৃত্যু হয়েছে। এ ছাড়া গত বছরের ১৬ আগস্ট উপজেলার বাহারছড়া ইউনিয়নে নোয়াখালীপাড়ায় বিদ্যুতায়িত হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

সাংবাদিকদের ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের ক্ষেত্রে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর অপপ্র...

সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন, ফিরলেন জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে বড় হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে ৪ পরিবর্তন ন...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় রাজধানী...

চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচি ঘোষণা হাসনাত আবদুল্লাহর

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই কর্মসূচি ঘোষণা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা