সংগৃহিত
খেলা

মেসিকে নিয়ে দুঃসংবাদ

ক্রীড়া ডেস্ক: চিলির বিপক্ষে মধুর প্রতিশোধ। নিশ্চিত করা হয়ে গেল কোয়ার্টার ফাইনালও। কিন্তু জয়ের দিনে এলো দলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে দুঃসংবাদ। হ্যাঁ, ঠিক শুনেছেন কোপা আমেরিকার মিশন চলাকালীন লিওনেল মেসিকে নিয়ে খারাপ খবরই পেল আর্জেন্টিনা।

চোটে পড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। চিলির বিপক্ষে ডান পায়ের ঊরুতে চোটের সমস্যায় পড়েছেন মেসি। গতকাল বুধবার নিউজার্সির মেট লাইফ স্টেডিয়ামে চিলিকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। ৮৮তম মিনিটে মেসির কর্নার কিক থেকে তৈরি হওয়া সুযোগে গোল করে দলকে জয় উপহার দেন লাউতারো মার্টিনেজ।

এই ম্যাচটিতেই ২৪তম মিনিটে প্রথম ডান পায়ের ঊরুর সমস্যা দেখা দেয় মেসির। এরপরও মাঠেই প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান তিনি। তবে, খুব একটা ছন্দে পাওয়া যায়নি দলের অন্যতম তারকাকে।

ম্যাচ শেষে যদিও নিজের চোট নিয়ে দুশ্চিন্তার কথা বলেননি মেসি। তনি বলেছেন, ‘আমি কী জানি? আমি এটি নিয়ে তেমন চিন্তিত নই। পুরো ম্যাচ শেষ করতে পেরেছি। আশা করি, এটি গুরুতর কিছু নয়। প্রথমার্ধের শুরুর দিকের ঘটনা। (পায়ে) তেমন সাড়া পাচ্ছিলাম না। অস্বস্তিতে স্বাভাবিক নড়াচড়া কঠিন হয়ে পড়েছিল। আগামীকাল দেখা যাক কী অবস্থা দাঁড়ায়।’

এ ছাড়া মেসি জানান, প্রথম ম্যাচ থেকেই তিনি জ¦র, গলা-ব্যথায় ভুগছেন। তার কথায়, ‘গত কয়েকদিনে জ¦র, গলা ব্যথায় ভুগেছি আমি। হতে পারে আজকের ম্যাচে এগুলোর কারণেও সমস্যা হয়েছে আমার। এগুলো এমন না যে, পুরোনো কিছু। সাময়িক সমস্যা। আমরা দেখব এসব।’

সবমিলিয়ে স্বস্তিতে নেই মেসি। তিনি স্বস্তিতে না থাকলে যে দলও অস্বস্তিতে পড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপাতত সুস্থ মেসিকেই সবুজ গালিচায় পাওয়ার অপেক্ষায় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা