ফাইল ফটো
খেলা

আর্জেন্টিনা-চিলির নতুন লড়াই

ক্রীড়া ডেস্ক: দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসে নতুন অধ্যায় লেখার দুয়ারে দাঁড়িয়ে আর্জেন্টিনা ও চিলি। নতুন লড়াইয়ের মঞ্চ পুরোনো, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। ২০১৬ সালে এই মাঠেই কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হেরেছিল আর্জেন্টিনা।

২০১৫ সালে সান্তিয়াগোয় আর্জেন্টিনাকেই হারিয়ে কোপা আমেরিকায় নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা জিতেছিল চিলি। পরের বছরও তারাই ভেঙেছিল লিওনেল মেসির শিরোপা স্বপ্ন। চিলি দুটি ফাইনালেই জিতেছিল টাইব্রেকারে।

বাংলাদেশ সময় বুধবার ‘এ’ গ্রুপের ম্যাচে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগের দিন সংবাদ সম্মেলনে আট বছর আগের ওই ফাইনালে স্মৃতি ভুলে যাওয়ার কথা বললেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

“২০১৬ সালের ফাইনালে কোনো কিছুই এখন আর অবশিষ্ট নাই। আমরা যেমন এখন বিশ্ব চ্যাম্পিয়ন। গত ম্যাচের আগে বলেছিলাম, এটা এখন শেষ হয়ে গেছে। ফুটবল এমনই।” “সময় এগিয়ে যায়, চাকা ঘুরতে থাকে। বল কখনও থামে না আর সত্যিই কোনো কিছু রেখে যায় না। সব কিছুই ইতিহাস। অতীতে ফিরে যাওয়ার কোনো অর্থ নাই।”

টানা দুটি আসরের ফাইনালে টাইব্রেকারে হারার পর ২০১৯ আসরে দীর্ঘ খরা কাটিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনা। সাফল্যের ধারায় থাকা দলটি ২০২২ সালে জেতে বিশ্বকাপ। চলতি বছরের শুরুতে চিলির কোচ হয়ে রিকার্দো গারেকা উন্মুখ হয়ে আছেন আর্জেন্টিনার বিপক্ষে খেলার জন্য। জন্মভূমির বিপক্ষে খেলা সব সময়ই তার কাছে ‘স্পেশাল।’

আর্জেন্টিনার বিপক্ষে এখনও জয়শূন্য গারেকা। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত পেরুর কোচ থাকার সময়ে চার ম্যাচের দুটি হেরেছিলেন, দুটি ড্র হয়েছিল। “আর্জেন্টিনার বিপক্ষে খেলা সবসময়ই বিশেষ। এটা কেবলই একটা জাতীয় দল নয়।

আর্জেন্টিনার নিজের কারণেই এর গুরুত্ব, এটা যে সবের প্রতিনিধিত্ব করে, সব মিলিয়ে যৌক্তিক কারণেই এটা আমার কাছে বিশেষ।”

কানাডার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে আসর শুরু করা আর্জেন্টিনা পরের ম্যাচেই শেষ আট নিশ্চিত করে ফেলতে পারে। পেরুর বিপক্ষ গোলশূন্য ড্রয়ে আসর শুরু করা চিলির অপেক্ষায় কঠিন লড়াই।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা