সংগৃহীত
পরিবেশ

কুয়াশায় তৈরি বিয়ার, চুমুকেই মিলবে মাটি-মানুষের সংস্কৃতির ছোঁয়া

আমার বাঙলা ডেস্ক

শীতকাল সমাগত। প্রকৃতি জানান দিচ্ছে তা। শীতের সকালে কুয়াশা দেখেছি সবাই। গ্রামীণ পরিবেশে ভোরের ঘাসের ঢগায় কুয়াশা যেন কবিতার কোনো পঙক্তি। প্রকৃতি ও জীবন সম্পর্কে এ কুয়াশা অজানা শিহরণ জাগায়। কিন্তু কুয়াশা এখন হয়ে উঠেছে পানীয়ের মূল উপাদান। চিলির উদ্যোক্তা কারকুরো কুয়াশা থেকে তৈরি করেছেন এক ধরনের নতুন বিয়ার। এই অভিনব উদ্যোগ তাকে এনে দিয়েছে প্রশংসা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে।

পেনা ব্লাঙ্কা পর্বতের পরিচিতি ‘কুয়াশার মরুদ্যান’ হিসেবে। সেখানে বছরের অধিকাংশ সময়েই কুয়াশা দেখা যায়। কারকুরো জানান, এই জায়গায় বিশেষ আবহাওয়ার কারণে কুয়াশা অনেকটাই ঘন হয়ে থাকে, আর সেখান থেকেই এসেছে তার এই ধারণা। তিনি একটি তিন মিটার উচ্চতার বিশেষ জাল স্থাপন করেছেন পর্বতে, যা কুয়াশার ফোঁটাগুলোকে ধরে ফেলে। এরপর সেই তরল কুয়াশা সংগ্রহ করে নিয়ে আসা হয় তার ব্রুওয়ারিতে, যেখানে এটি বিয়ারে পরিণত হয়।

এই বিয়ার একবার দেখলেই চোখ আটকে যাবে এর গাঢ় রঙে। কিন্তু, শুধু রঙ নয়, এর স্বাদেও আছে চমক।

কারকুরো জানালেন, আমরা চাই, এই বিয়ারটিকে এমনভাবে তৈরি করতে, যেন এর স্বাদে পেনা ব্লাঙ্কার মাটি, পরিবেশ, আর মানুষের সংস্কৃতি ধরা পড়ে, ঠিক যেমনটি ওয়াইনের টেরোয়ার থাকে।

তার মতে, এই কুয়াশার পানি একেবারে নরম, যেন প্রায় পাতন করা পানির মতো, কিন্তু এর ভেতরে থাকে কিছু বিশেষ খনিজ, যা এই বিয়ারকে অন্য যে কোনো সাধারণ পানীয় থেকে আলাদা করে।

চিলির এই অভিনব উদ্যোগ বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। এই বিয়ার শুধুমাত্র এক নতুন পানীয় নয়, বরং প্রকৃতির সঙ্গে মিলেমিশে তৈরি হওয়া এক গল্প। যেভাবে এই বিয়ার তৈরি হচ্ছে, তা যেমন পরিবেশবান্ধব, তেমনি পানীয়প্রেমীদের জন্যও একটা নতুন অভিজ্ঞতা। কারকুরোর এই উদ্যোগ প্রমাণ করে, প্রকৃতিতে ছড়িয়ে থাকা অসংখ্য উপাদান ব্যবহার করা যায়।

আলোচনার কেন্দ্রে উঠে এসেছে কারকুরোর এই উদ্ভাবন। কুয়াশার এই বিয়ার নিয়ে তিনি বলছেন, আমাদের লক্ষ্য ছিল কুয়াশার স্বাদকে বোতলে ভরতে, যাতে প্রতিটি সিপে কুয়াশার স্পর্শ পাওয়া যায়।

এই অভিনব উদ্যোগ কেবল চিলির জন্য নয়, সারা বিশ্বের খাদ্য ও পানীয় প্রেমীদের কাছেও কৌতূহলের বিষয় হয়ে উঠেছে। প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে তৈরি এই বিয়ার নতুন স্বাদের সন্ধান দেয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা