সংগৃহিত
খেলা

বাংলাদেশের বিশ্বকাপ-দোয়ায় শুরু, ক্ষমায় শেষ

ক্রীড়া ডেস্ক: দিন যা দিন আসে, বাংলাদেশ ক্রিকেট দলের হতাশার গল্পগুলো আর ফুরায় না। প্রতিটা বিশ্বকাপের আগে দর্শকদের আশার বুলি শোনালেও শেষমেশ কথা রাখতে পারেন না ক্রিকেটাররা।

চিরচেনা সেই হতাশাকে সঙ্গী করেই মাঠ ছাড়তে হয়। এ যেন এখন নিত্যদিনের ঘটনা। আরও একটি বিশ্বকাপ অভিযানে গিয়েছিল বাংলাদেশ। এবারের শুরুটা দোয়া দিয়ে আর শেষটা হলো ক্ষমা চেয়ে!

মার্টিন লুথার কিং এর মতে, স্বপ্ন পূরণের জন্য তোমার সবগুলো সিঁড়ি দেখতে পাওয়ার দরকার নেই, শুধু প্রথম সিঁড়িটা দেখতে পেলেই হবে। স্বপ্ন পূরণ তো দূরে থাক, প্রত্যাশা করতেই বারণ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাতেই বোঝা যায় কী ধরণের মানসিকতা নিয়ে বিশ্বকাপ অভিযানে গিয়েছিল বাংলাদেশ!

বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে একটি অনুষ্ঠানে নিজের ও দলের জন্য দেশবাসীর কাছে দেয়া চেয়েছিলেন শান্ত। অধিনায়কের মতো পেসার তাসকিনও দোয়া চেয়ে বিশ্বকাপ অভিযানে যান। দোয়া চেয়ে গেলেও শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের লজ্জা পায় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। প্রস্তুতি ম্যাচেও ভারতের কাছে বড় হারের ধাক্কা। সবমিলিয়ে মূল লড়াইয়ে নামার আগেই বেশ নড়বড়ে হয়ে যায় পুরো দল। অবশ্য সেই ব্যর্থতা পেছনে ফেলে বিশ্বকাপের গ্রুপপর্বে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে জায়গা করে নেয় সুপার এইটে। তখন থেকেই বড় কিছুর স্বপ্নে বিভোর এদেশের ক্রীড়াপ্রেমীরা।

তবে, ভক্তরা স্বপ্ন দেখলে কি হবে, যারা মাঠে খেলবেন তারাই যদি বড় কিছুর স্বপ্ন না দেখেন তাহলে তো বাস্তবে রূপ দেওয়া সম্ভব নয়। সুপার এইটে খেলোয়াড়দের শরীরি ভাষাতে মনে হয়নি তারা বড় কোনো লক্ষ্য নিয়ে খেলেছে। দল ছোট হোক কিংবা বড় প্রতিটি ম্যচের আগেই হেরে যাওয়ার যে মানসিকতা তাই বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

যার প্রমাণ মিলেছে আফগানদের বিপক্ষে ম্যাচে। সেমির এত কাছে থেকেও তা লুফে নেওয়ার চেষ্টা করেনি বাংলাদেশ। ক্রিকেটারদের এমন আত্মনিবেদন নিয়েও উঠেছে প্রশ্ন। যেখানে প্রতিটা দল শেষ বল পর্যন্ত সর্বোচ্চটা নিংরে দেয়, সেখানে সম্মানজনক পরাজয়ই মূল লক্ষ্য হাথুরুসিংহের দলের। তাইতো ক্ষমা চেয়েও ভক্তদের মন গলাতে পারেননি নাজমুল শান্ত।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা