সংগৃহিত
খেলা

ভারতীয় পেসারের বিপক্ষে বল টেম্পারিংয়ের অভিযোগ

ক্রীড়া ডেস্ক: এবারের বিশ্বকাপে দুইটি দল অপরাজিত রয়েছে। একটি দক্ষিণ আফ্রিকা আর আরেকটি ভারত। অনেকেই ভারতকে শিরোপার দাবীদারও মনে করছেন। তবে এবার ভারতের পেসার আর্শদীপ সিংয়ের ওপর বল টেম্পারিংয়ের অভিযোগ এনেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।

সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার। সেই ম্যাচে ভারতীয় পেসার আর্শদীপ সিং কীভাবে রিভার্স সুইং পাচ্ছিলেন তা নিয়ে সন্দেহ রয়েছে ইনজামামের।

পাকিস্তানের টিভি চ্যানেল টোয়েন্টিফোর ডিজিটালকে ইনজামাম বলেন, ‘১৫তম ওভারে আর্শদীপ সিং রিভার্স সুইং পাচ্ছিল। বলটা তুলনামূলক নতুন ছিল, রিভার্স কি একটু আগেই পাচ্ছিল না? এর মানে বল ১২-১৩ ওভারেও রিভার্স সুইং পাওয়ার মতো অবস্থায় ছিল। যখন সে বোলিংয়ে এল, রিভার্স হয়েছে। আম্পায়ারদের চোখ খোলা রাখা উচিত।’

শুধু ইনজামাম-ই নয়, একসময় তার সতীর্থ সেলিম মালিকও একই সুর তুলেছেন। সেই একই অনুষ্ঠানে সেলিম মালিক বলেন, ‘দেখো ইনজি (ইনজামাম), আমি এটা সবসময় বলি কিছু দলের ক্ষেত্রে চোখ বন্ধ করে রাখা হয়। আর ভারত সেসব দলের মধ্যে একটি।’

ইনজামাম জবাবে বলেছেন, পাকিস্তানের কোন বোলারকে নিয়ে এই অভিযোগ উঠলে অনেল আলোচনা হল। ইনজামাম বলেন, ‘পাকিস্তানি কোনো বোলার এমন করলে এ নিয়ে অনেক কথা হতো। আমরা রিভার্স সুইং সম্পর্কে ভালো জানি।

১৫তম ওভারে যদি আর্শদীপের বলে রিভার্স হয়, এর মানে হচ্ছে বলে গুরুতর কোনো কাজ করা হয়েছে। অ্যাকশনের কারণে যশপ্রীত বুমরা রিভার্স সুইং আদায় করতে পারেন। তবে কিছু বোলারের জন্য রিভার্স আদায় করতে হলে বলে কাজ করতে হয়।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের বাড়ালো সম্মানি ভাতা

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা