সংগৃহিত
আন্তর্জাতিক

ভারতে ২৩ প্রজাতির কুকুরের প্রজনন বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় সরকার ২৩ প্রজাতির কুকুরের প্রজনন ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে। এই মর্মে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নোটিশও পাঠানো হয়েছে। শুধু তাই-ই নয়, এসব প্রজাতির কুকরের প্রজনন রুখতেও পদক্ষেপ নিতে বলা হয়েছে।

দেশটির কেন্দ্রীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন নাগরিক মঞ্চ, নাগরিকগণ এবং পশুকল্যাণ সংস্থাগুলোকে থেকে তাদের কাছে আবেদনে জানানো হয়েছে যে, বেশ কিছু প্রজাতির পোষ্য কুকুরের প্রজনন ও বিক্রি বন্ধ করা প্রয়োজন।

দিল্লি হাই কোর্টে এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতে নিষেধাজ্ঞার বিষয়ে কেন্দ্রের কাছে জবাব চেয়েছিল আদালত। কোন কোন প্রজাতির কুকুর ‘ভয়ঙ্কর’ এবং সেগুলো নিষিদ্ধ করা উচিত তা চিহ্নিত করার জন্য আদালতের নির্দেশে একটি প্যানেল গঠন করে কেন্দ্র।

এরপর ২৩টি প্রজাতির পোষ্য কুকুরকে ‘ভয়ঙ্কর’ বলে চিহ্নিত করে সেই প্যানেল। তার পরই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর কাছে এই মর্মে নোটিশ পাঠায় কেন্দ্র। রাজ্যগুলোর প্রাণিসম্পদ দপ্তরকে ওই প্রজাতির কুকুর বিক্রি ও প্রজননে লাইসেন্স দিতে নিষেধ করা হয়েছে। তবে যাদের কাছে এই প্রজাতির কুকুর পোষ্য হিসেবে রয়েছে, সেই সব কুকুরের প্রজনন বন্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কোন কোন প্রজাতির কুকুরকে ‘ভয়ঙ্কর’ বলে চিহ্নিত করা হয়েছে? কেন্দ্র যে তালিকা দিয়েছে তার মধ্যে রয়েছে, পিটবুল টেরিয়ার, আমেরিকান বুলডগ, রটওয়েলার, তোসা ইনু, আমেরিকান স্ট্র্যাফোর্ডশায়ার টেরিয়ার, ফিলা ব্রাসিলেইরো, ডোগো আর্জেন্টিনো, বোয়ারবোয়েল কাঙ্গাল, সেন্ট্রাল এশিয়ান শেপার্ড, ককেশিয়ান শেপার্ড। এ ছাড়াও রয়েছে, সাউথ রাশিয়ান শেপার্ড, টর্নিয়াক, সারপ্ল্যানিনাচ, জাপানিজ় তোসা, আকিতা, ম্যাসটিফস, রোজেশিয়ান রিজব্যাক, উল্ফ ডগ, ক্যানারিয়ো, আকব্যাশ ডগ, মস্কো গার্ড ডগ, কেন করসো ও ব্যানডগ। সূত্র: এনডিটিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা