সংগৃহিত
আন্তর্জাতিক

গুরুতর আহত মমতা ব্যানার্জি

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গুরুতর আহত হয়েছেন। তিনি কপালে বড় আঘাত পেয়েছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ তথ্য জানিয়েছে মমতার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস।

এক্সে মমতার তিনটি ছবি প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, তার কপালে বড় ধরনের জখম। আর সেখান থেকে রক্ত গড়িয়ে তার মুখে এসে পড়েছে। তবে কীভাবে তিনি আহত হয়েছেন এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছুই জানায়নি তার দল। এছাড়া পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকেও কোনো তথ্য দেওয়া হয়নি।

এক্সে তৃণমূল কংগ্রেস শুধু লিখেছে, “আমাদের চেয়ারপারসন মমতা ব্যানার্জি বড় আঘাত পেয়েছেন। দয়া করে তার জন্য প্রার্থনা করুন।”

এদিকে এর আগে মমতা ব্যানার্জি তার সহোদর ভাই বাবুন বন্দোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন। আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রসূন বন্দোপাধ্যায় নামের স্থানীয় এক রাজনীতিককে মমতা মনোনয়ন দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিলেন বাবুন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর বাবুনের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

বুধবার ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া সাক্ষাৎকারে মমতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‌‌‘‘আমার পরিবার এবং আমি বাবুনের সাথে সব ধরনের সম্পর্ক ত্যাগ করছি...।’’

‘‘প্রত্যেক নির্বাচনের আগে, সে একটি সমস্যা সৃষ্টি করে। আমি লোভী লোকজনকে অপছন্দ করি। আমি বংশের রাজনীতিতে বিশ্বাস করি না, তাই আমি তাকে নির্বাচনে টিকিট দেব না। আমি তাকে ত্যাগ করার এবং তার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি,’’ বলেন তৃণমূল প্রধান। সূত্র: এনডিটিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা