সংগৃহিত
আন্তর্জাতিক

বেতন নেবো না

আন্তর্জাতিক ডেস্ক: টালমাটাল অর্থনীতির জেরে সাধারণ জনগণের ভোগান্তির প্রতি সংহতি জানিয়ে নিজের বেতন নেবেন না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্টের সচিবালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, ‘মাননীয় প্রেসিডেন্ট মনে করেন, জাতীয় রাজকোষের ওপর চাপবৃদ্ধি করা উচিত নয়। এ কারণে তিনি বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

এদিকে প্রেসিডেন্টের সচিবালয় থেকে বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একই বার্তা দেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিও। এক্স পোস্টে নাকভি বলেন, ‘আমি বিনা বেতনে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছি। এই চ্যালেঞ্জিং সময়ে আমি সম্ভাব্য সব উপায়ে জাতির সেবা করতে চাই।’

গত ১০ মার্চ পাকিস্তানের ১৪ তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। নির্বাচনে দুইজন প্রার্থী ছিলেন— পিপিপি’র কো চেয়ারম্যান আসিফ আলি জারদারি এবং পশতুনখোয়া মিলি আওয়ামী পার্টির (পিকেএমএপি) নেতা মেহমুদ খান আচাকজাই। ভোট দিয়েছেন পাকিস্তানের পার্লামেন্ট ও প্রাদেশিক আইন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা।

ফলাফল প্রকাশের পর দেখা যায়, জারদারি পেয়েছেন ৪১১টি ভোট এবং আচাকজাই পেয়েছেন ১৮১টি ভোট। বুধবার প্রেসিডেন্টের শপথ পাঠ করেছেন তিনি।

নিজের রাজনৈতিক ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন জারদারি। এর আগে ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন তিনি।

পাকিস্তানের ইতিহাসে জারদারিই প্রথম বেসামরিক ব্যক্তি, যিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়েছেন। এর আগে কোনো বেসামরিক একবারের বেশি দেশটির প্রেসিডেন্ট হতে পারেননি।

প্রসঙ্গত, বিদেশি মুদ্রার মজুত তলানিতে ঠেকে যাওয়ায় ২০২২ সাল থেকে ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে পাকিস্তানে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, চীন এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর ঋণ ও সহায়তার অর্থে বর্তমানে চলছে দেশটির অর্থনীতি। যদি এই ঋণ-সহায়তা বন্ধ হয়, তাহলে দেশটির অর্থনীতি কার্যত ধসে পড়বে। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন, এনডিটিভি ওয়ার্ল্ড

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা