সংগৃহিত
আন্তর্জাতিক

অভিষেকের সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। মঙ্গলবার শিলিগুড়িতে বিভিন্ন উন্নয়ন বোর্ড এবং সম্প্রদায়ের সভায় এ কথা জানান তিনি। কে বা কারা অভিষেকের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সে বিষয়টি পরিষ্কার করেননি মমতা।

তবে তার বক্তৃতার আগে-পরের তথ্য শুনে অনেকে মনে করছেন, এই প্রসঙ্গে মমতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপের কথাই বলতে চেয়েছেন। অবশ্য এই তৃণমূল নেত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, সব বিষয়ের নেপথ্যে রয়েছে বিজেপির ‘রাজনৈতিক প্রতিহিংসা’।

শিলিগুড়িতে বক্তব্য দেওয়ার সময় মমতা বলেন, আমাদের ওপর বিজেপির খুব রাগ। কারণ আমরা ভয় পাই না। তারপরেই মমতা বলেন, আপনারা জানেন না... অভিষেক একটা ইয়ং ছেলে। কিছু তো একটা করতে হবে। বিয়ে করেছে। দুটো বাচ্চা আছে। না হলে খাওয়াবে কী? ঘরে বসে থাকলে তো খাবার পাবে না। ওর একটা বিজনেস ছিল। সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি আগে কখনও এই কথা বলিনি। কারণ, আমরা লড়াই করছি। আমাদের যা আছে তোমরা নিয়ে নাও। কিন্তু গণতন্ত্রকে ধ্বংস করো না।

নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিষেকের সংস্থা ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর। সেই সূত্রেই সংস্থার কর্মী সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়েও ঘটনার ঘনঘটা চলছিল।

ওই সংস্থার পরিচালকের পদে আগে ছিলেন অভিষেক। ২০১৪ সালে তিনি প্রথম লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন ডায়মন্ড হারবার থেকে। সেই সময়ে সংস্থাটির পরিচালক পদ থেকে ইস্তফা দেন অভিষেক। বর্তমানে ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর পরিচালক পদে রয়েছেন অভিষেকের বাবা, মা এবং স্ত্রী। অভিষেক ওই পদ ছাড়লেও সংস্থার নির্বাহী প্রধানের পদে এখনও আছেন।

নিয়োগ দুর্নীতির তদন্ত সূত্রে অভিষেকের পাশাপাশি তার বাবা, মা এবং স্ত্রীকেও নোটিশ পাঠিয়েছিল ইডি। অভিষেক এবং তার স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় পৃথক দিনে হাজিরা দিয়েছিলেন। তবে অভিষেকের বাবা-মা আইনজীবী মারফত নথি পাঠিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে।

এর আগে মমতা বলেছিলেন, অভিষেকের জন্মের আগের নথি চাওয়া হচ্ছে। ফেব্রুয়ারি মাসে আনন্দবাজার অনলাইনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছিলেন, ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ এখনও কাজ করে। ওই সংস্থার একটি খাবার পানি তৈরির কারখানা রয়েছে। তা ছাড়া শেয়ার ট্রেডিং করা হয়। সেই কাজ অভিষেক নিজে দেখেন বলেই জানিয়েছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা